ঝাঁটা মেরে বিদায় করুন বিজেপিকে! এনআরসি-ভয়ে নিদান তৃণমূল সাংসদ নুসরতের

অসুস্থ হয়ে পড়েছিলেন হঠাৎ, তাই শীতকালীন অধিবেশনে এখনও যোগ দিতে পারেননি বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান।

অসুস্থ হয়ে পড়েছিলেন হঠাৎ, তাই শীতকালীন অধিবেশনে এখনও যোগ দিতে পারেননি বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান। একটু সুস্থ হয়েই নিজের সংসদ ক্ষেত্রে এক জনসভায় যোগ দিয়ে এনআরসি নিয়ে তীব্র খোঁচা দিলেন তিনি। নুসরত বলেন, এনআরসি নিয়ে যাঁরা ভয় দেখাবেন, তাঁদেরকে ঝাঁটা মেরে বিদায় করতে হবে।

ঝাঁটা মেরে বিদায় করুন বিজেপিকে! এনআরসি-ভয়ে নিদান তৃণমূল সাংসদ নুসরতের

উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় এক জনসভায় অংশ নিয়ে নুসরত জাহান বলেন, এনআরসি নিয়ে একটা দল মানুষকে ভয় দেখিয়েই চলেছে। সেই দলকে এই বাংলা থেকে বিদায় করে দিতে হবে। তবে শান্তি ফিরবে মানুষের। মানুষকে অনিশ্চয়তার অন্ধকারে ঠেলে দিতে চাইছেন এক শ্রেণির নেতারা। তা থেকে বাংলার মানুষকে রক্ষা করতে হবে।

এদিন নুসরত জাহান একগুচ্ছ কর্মসূচি নিয়ে নিজের সংসদ এলাকায় আসেন। প্রথমে জেলা পুলিশ কর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেনি তিনি। তারপর দলীয় কর্মীদের নিয়ে বৈঠক। আর এরপর তিনি যোগ দেন টাকি ও হাড়োয়ায় দুটি অনুষ্ঠানে যোগ দিতে।

তিনি বলেন, বসিরহাটের সমস্যার কথা তিনি সংসদে তুলে ধরবেন। সাংসদ হিসেবে তাঁর যা করণীয়, তিনি করবেন। তিনি বলেন, বুলবুল কবলতি এলাকা তিনি পরিদর্শনে যাবেন। এবং সেই এলাকার মানুষের পাশেও দাঁড়াবেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+