মুসলমান হয়ে দুর্গার বেশে! মৌলবাদীদের রোষের মুখে তৃণমূল সাংসদ নুসরত জাহান

মুসলমান হয়ে দুর্গার বেশে! মৌলবাদীদের রোষের মুখে তৃণমূল সাংসদ নুসরত জাহান

ফের সংখ্যালঘু মৌলবাদীদের রোষের মুখে বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান। সোশ্যাল মিডিয়ায় দুর্গার বেশে ছবি পোস্ট করাতেই এই হুমকি বলে জানা গিয়েছে। এর আগেও নুসরত জাহানকে মৌলবাদীরা খুনের হুমকি দিয়েছিল।

দুর্গার বেশে নুসরত জাহান

দুর্গার বেশে নুসরত জাহান

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন তৃণমূলের অভিনেত্রী সাংসদ। যেখানে তাঁকে দুর্গার বেশে দেখা দিয়েছে। যা নিয়েই চটেছে মৌলবাদীরা। তাদের প্রশ্ন মুসলমান হয়ে কীভাবে দুর্গা সাজলেন নুসরত? কীভাবেই বা তিনি ত্রিশূল ধরলেন, সেই প্রশ্নও তুলেছে মৌলবাদীরা।

 সব ধর্মই সমান

সব ধর্মই সমান

তবে এই হুমকিকে আমল দিতে রাজি নন নুসরত। কে কী বলল, তাতে তাঁর কিছু যায় আসে না। নুসরত বলেছেন, সব ধর্মই তাঁর কাছে সমান।

আগেও নুসরতকে হুঁশিয়ারি

আগেও নুসরতকে হুঁশিয়ারি

স্বামী নিখিল জৈনকে সঙ্গে নিয়ে ইসকনের রথের দড়িতে টান দিতে দেখা গিয়েছেন নুসরতকে। সেই সময়ও মৌলবাদীরা সমালোচনা করেছিল। সাংসদ হিসেবে শপথগ্রহণের সময়ও পোশাক নিয়ে সমালোচনা করেছিল মৌলবাদীরা।

গতবছর সিঁদুর খেলতে গিয়ে রোষের মুখে

গতবছর সিঁদুর খেলতে গিয়ে রোষের মুখে

এর আগের ঘটনাটি ছিল গত বছরের দুর্গাপুজোর দশমীর। উত্তর কলকাতার চালতাবাগানে সিঁদুর খেলতে গিয়েছিলেন তিনি। সেই সময়ও মৌলবাদীগের রোষের মুখে পড়েছিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+