বিজেপির হাতে রক্তাক্ত হতে দেবেন না পুরুলিয়াকে, তৃণমূল নেতৃত্বকে ‘হোম-টাস্ক’ সাংসদের
পুরুলিয়া ভালোবাসার জায়গা, এই পুরুলিয়াকে বিজেপির হাতে রক্তাক্ত হতে দেবেন না। একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে কাতর আবেদন তৃণমূল কংগ্রেস সাংসদ মানস ভুঁইয়ার।
পুরুলিয়া ভালোবাসার জায়গা, এই পুরুলিয়াকে বিজেপির হাতে রক্তাক্ত হতে দেবেন না। একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে কাতর আবেদন তৃণমূল কংগ্রেস সাংসদ মানস ভুঁইয়ার। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদাহরণ তুলে ধরে দলের নেতাদের উদ্দেশ্যে বলেন, আপনারা কোথায় দাঁড়িয়ে রয়েছেন নিজের চোখে দেখুন। রাতে বাড়ি ফিরে আয়নায় নিজের মুখটা দেখুন আর ভাবুন আমাদের নেত্রীর কথা।

মানস বলেন, ওই দেখুন আমাদের নেত্রীকে। মাত্র দেড়শো টাকার শাড়ি পরেন। একটা চপ্পল পরে ঘুরে বেড়ান। একেবারেই সাদামাটা জীবনধারণ করেন। তাঁকে দেখে শিখুন। এই দলটা তিনি প্রাণ দিয়ে করেছেন। মানুষের জন্য প্রাণপাত করছেন। কী করে বাংলার মানুষকে ভালো রাখা যায়, কী করে বাংলার উন্নয়ন ঘটানো যায়, এটাই তাঁর ঐকান্তিক চেষ্টা।
এই অবস্থায় এমন কোনও কাজ করবেন না, যাতে জেলায় বিজেপির মতো হানিকর শক্তি ঘাঁটি গেড়ে বসে পড়ে। বিজেপির হাতে পুরুলিয়াকে রক্তাক্ত হতে দেবেন না। এদিন জেলা নেতৃত্বের উদ্দেশ্য মানসবাবু বলেন, কর্মীদতের নিয়ে পাড়ায় পাড়ায় যান, খোঁজ খবর নিন, এমন কোনও বাড়ি আছে কিনা, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া পরিষেবা পৌঁছয়নি।
সেগুলো তালিকাবদ্ধ করার পাশাপাশি মানুষ ঠিকঠাক রেশন পাচ্ছেন কি না, তা খবর নিন। বিগত ছ-বছরে মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন, সেগুলি মানুষের কাছে ঠিকঠাক পৌঁছে দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে ৪৭টি কর্মসূচি নিয়েছেন তা আপনারা জানেন।
তাহলেই এই জেলায় তথা রাজ্যে বিজেপি কোনও সুবিধা করতে পারবে না। তৃণমূলকে সচেতন থাকতে হবে। নিজেরা ঠিক থাকলে কারও সাধ্য নেই বিজেপিকে জেতানোর। আমরা উন্নয়নের মাপকাঠিতেই ফের রাজ্য জয় করব। এটাই আমাদের টার্গেট। সেই লক্ষ্যেই আমরা এগিয়ে যাব।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications