রাজ্যপালকে দিল্লিতে নিয়ে গিয়ে লকডাউনে রাখুন, মোদী-শাহকে অনুরোধ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের

রাজ্যপালকে দিল্লিতে নিয়ে গিয়ে লকডাউনে রাখুন, মোদী-শাহকে অনুরোধ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের

একে করোনা সংকট অন্যদিকে রাজ্যপালের একের পর এক টুইট। রাজ্যে রাজনৈতিক পারদ প্রতিদিনই নতুন মাত্রা পাচ্ছে। মুখ্যমন্ত্রীর ৫ পাতার চিঠির জবাবে রাজ্যপালের ১৪ পাতার চিঠি। এই নিয়ে চলছে চাপানউতর। এবার ময়দানে নামলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। মোদী এবং অমিত শাহকে উদ্দেশ্য করে টুইটে তৃণমূল সাংসদ লিখেছেন, রাজ্যরালকে দিল্লিতে নিয়ে গিয়ে লকডাউন করে রাখুন। তাহলে উপকার হয়।

রাজ্যপালকে আক্রমণ মহুয়ার

রাজ্যপালকে আক্রমণ মহুয়ার

মুখ্যমন্ত্রীর ৫ পাতার চিঠির জবাবে শুক্রবার ১৪ পাতার পাল্টা চিঠি লিখেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তাতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে করোনা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ করেছেন তিনি। এই নিয়ে করোনা আহবে সরগরম রাজ্য রাজনীতি। রাজ্যপালের চিঠির পরে এবার আসরে নামলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। টুইটে তিনি সরাসরি রাজ্যপালকে আক্রমণ করে লিখেছেন, এখন একটা মহামারির সঙ্গে লড়াই চলছে। এই সময়ে রাজভবনকে খুশি করার সময় নেই রাজ্যের কাছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে মহুয়া আর্জি জানিয়েছেন রাজ্যপালকে দিল্লিতে নিয়ে গিয়ে লকডাউন করে রাখার। তাহলে রাজ্যের উপকার হয়।

রাজ্যপালের চিঠি মমতাকে

রাজ্যপালের চিঠি মমতাকে

রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে ১৪ পাতার চিঠি লিখে অভিযোগ করেছেন করোনা মোকাবিলায় ব্যর্থতা ঢাকতেই রাজ্যবাসীর নজর ঘোরানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। রাজ্যপালকে মনোনীত বলে আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দীর্ঘ চিঠিতে উল্টে মুখ্যমন্ত্রী অসাংবিধানিক কাজ করছেন বলে অভিযোগ করেছেন রাজ্যপাল। ৩৭টি পয়েন্ট উল্লেখ করে রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন তিনি।

মমতার চিঠি রাজ্যপালকে

মমতার চিঠি রাজ্যপালকে

আগের দিন রাজ্যপালের লাগাতার আক্রমণের জবাবে ৫ পাতার চিঠি পাঠিয়েিছলেন মুখ্যনন্ত্রী। তাতে রাজ্যপাল যে মনোনীত সেকথা মনে করিয়ে দেন তিনি। এমনকী রাজ্য সরকারের বিরুদ্ধে এভাবে অভিযোগ করে মন্ত্রিসভার অপমান করছেন তিনি একথাও স্মরণ করিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+