রাজ্যপালের পদ ফাঁকা রয়েছে, যোগ্য প্রার্থীর বিবরণ দিয়ে পাল্টা টুইট তৃণমূল সাংসদের

রাজ্যপালের পদ ফাঁকা, যোগ্য প্রার্থীর বিবরণ দিয়ে পাল্টা টুইট তৃণমূল সাংসদের

বাংলায় রাজ্যপালের পদ ফাঁকা রয়েছে। কারা হতে পারেন পদের জন্য যোগ্য তার বিবরণ দিয়ে ধনখড়কে আক্রমণাত্মক টুইট তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রর। এর আগে রাজ্যপাল জগদীপ ধনখড়কে দিল্লিতে নিয়ে গিয়ে আইসোলেশনে রাখার কথা বলেছিলেন তৃণমূল সাসংদ। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীকে রাজ্যপালের আক্রমণাত্মক টুইটের প্রেক্ষিতেই তাঁর এই আক্রমণ বলে মনে করা হচ্ছে।

রাজ্যপালের পদ ফাঁকা

রাজ্যপালের পদ ফাঁকা

বাংলায় রাজ্যপালের পদ ফাঁকা রয়েছে। এই পদের জন্য আবেদনকারীর যোগ্যতা ১. সংবিধান পড়তে পারা। ২. রাজ্যের অফিসারদের সম্মানও ও অপ্রয়োজনে উদ্দেশপ্রণোদিতভাবে মুখ খোলা বন্ধ রাখা। ৩. নিজের সম্মান বজায় রাখা ও নির্লজ্জভাবে রাজনীতি না করা।' এই তিনটি যোগ্যতা থাকলে এই পদের জন্য আবেদন করা যাবে জানিয়ে টুইট করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

রাজ্যপালের চিঠি মমতাকে

রাজ্যপালের চিঠি মমতাকে

বৃহস্পতিবার ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক অভিযোগ করে িচঠি পাঠিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপালের প্রতি দায়িত্বপালনে অনিহার অভিযোগ করেছেন তিনি। সংবিধানের ১৬৪ অনুচ্ছেদ অয়ুযায়ী রাজ্যপালের প্রতি দায়িত্ব পালনে অনিহা দেখিয়েছেন তিনি। একাধিকবার পুরসভার প্রশাসক নিয়োগের পদ্ধতি জানতে চাওয়া হলেও কোনও তথ্য দেননি মুখ্যমন্ত্রী। নিরব থেকেছেন। তা রাজ্যপালের প্রতি সাংবাধানিক নিয়মের পরিপন্থী। এমনই অভিযোগ জানিয়েছেন রাজ্যপাল।

মহুয়ার পাল্টা আক্রমণ

মহুয়ার পাল্টা আক্রমণ

তারপরেই রাজ্যপালের পদ ফাঁকা আছে বলে টুইট করেন তৃণমূল সাংসদ। এর আগে রাজ্যপাল রাজ্য সরকার সংঘাত চরমে উঠেছিল। ঠিক তখন মহুয়া মৈত্র পাল্টা টুইটে লিখেছিলেন, মোদী অমিত শাহকে অনুরোধ করছি রাজ্যপালকে দিল্লিতে নিয়ে গিয়ে আইসোলেশনে রাখুন। যদিও শুধু মহুয়া মৈত্র নন একাধিক তৃণমূল সাসংদ রাজ্যপালের বিরুদ্ধে সরব হয়েছিলেন সোশ্যাস মিডিয়ায়।

প্রশাসক নিয়োগে বিবাদ চরমে

প্রশাসক নিয়োগে বিবাদ চরমে

রাজ্যপালের অনুমতির অপেক্ষা না করেই আপৎকালীন আইন প্রয়োগ করে ফিরহাদ হাকিমকে প্রশাসক নিয়োগ করে রাজ্য সরকার। কোন আইনে এই সিদ্ধান্ত জানতে চেয়ে সরব হয়েছেন রাজ্যপাল। যদিও এই নিয়ে জনস্বার্থ মামলায় ফিরহাদ হাকিমের নেতৃত্বে প্রশাসক মণ্ডলীকে ২০ জুলাই পর্যন্ত কাজ করার অনুমতি দিয়েছে আদালত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+