আমরা আজ কোথায় চলেছি! প্রধানমন্ত্রী মোদীর ‘কেয়ার’ নিয়ে প্রশ্ন তৃণমূল সাংসদ মহুয়ার

করোনা লকডাউনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা নিয়ে প্রশ্ন ছুড়ে দিলেন তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র। প্রশ্ন ছুড়লেন স্বরাষ্ট্রমন্ত্রী, এমনকী শীর্ষ আদালতের ভূমিকা নিয়েও।

করোনা লকডাউনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা নিয়ে প্রশ্ন ছুড়ে দিলেন তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র। প্রশ্ন ছুড়লেন স্বরাষ্ট্রমন্ত্রী, এমনকী শীর্ষ আদালতের ভূমিকা নিয়েও। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে এদিন ১৬ জন পরিযায়ী শ্রমিক রেল পথ ধরে হেঁটে বাড়ি ফেরার সময় প্রাণ খুইয়েছেন মালগাড়ির ধাক্কায়। তারপরই টুইট করে কটাক্ষ করলেন সাংসদ।

মহুয়ার বার্তা

মহুয়া মৈত্রের প্রশ্ন, ওইসব পরিযায়ী শ্রমিকরা তিন দিন ধরে কাটকা সীমান্তে আটকে রয়েছেন। তাঁদের ঢুকতে দেওয়া হয়নি রাজ্যে। তাঁদের কাছে খাবার নেই, পানীয়ের জল নেই। হাহাকার করতে করতে তাঁরা রেললাইনেই পরিশ্রান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলেন। তারপরই ঘটে যায় মর্মান্তিক ঘটনা।

দায় কি এড়াতে পারেন প্রধানমন্ত্রী?

দায় কি এড়াতে পারেন প্রধানমন্ত্রী?

মহুয়ার প্রশ্ন, এসবের দায় কি এড়াতে পারেন প্রধানমন্ত্রী? এতদিন লকডাউন চলছে, এর মধ্যে পরিযায়ী শ্রমিকদের জন্য বিধিবদ্ধ কোনও ব্যবস্থা করতে পারেনি মোদী সরকার। পরিযায়ী শ্রমিকরা সহায় সম্বলহীন হয়ে দিন কাটাচ্ছেন ভিন রাজ্যে। তাঁদের জন্য সরকারের কোনও ভাবনা-চিন্তাই নেই।

প্রধানমন্ত্রী কেয়ার নিয়ে

প্রধানমন্ত্রী কেয়ার নিয়ে

মহুয়া টুইটে লেখেন, প্রধানমন্ত্রী কোনও কেয়ার নিচ্ছেন না পরিযায়ী শ্রমিকদের জন্য। এর মাধ্যমে তিনি স্পষ্ট করে দিতে চেয়েছেন, করোনা লকডাউনে দেশের মানুষের জন্য পিএম কেয়ার্সের খুললেও, পরিযায়ী শ্রমিক বা গরিব মানুষদের কেয়ারের জন্য কিছুই করেননি তিনি। কিছু করার উদ্যোগও নেই তাঁর।

প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রী-সুপ্রিম কোর্টকেও

প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রী-সুপ্রিম কোর্টকেও

শুধু প্রধানমন্ত্রীকেই তিনি নিশানা করেননি, তিনি নিশানা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সভাপতি অমিত শাহকেও। মহুয়া জানান, স্বরাষ্ট্রমন্ত্রী তো মিসিং হয়ে গিয়েছেন। তাঁর টিকিও পাওয়া যাচ্ছে করোনা লকডাউনে। আর সুপ্রিম কোর্টের সমালোচনও করেছেন তিনি। মহুয়া বলেন, সুপ্রিম কোর্টও এই কঠিন সময়ে অবিশ্বাস্যরকম নীরব। তাহলে আমরা কোথায় চলেছি?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+