১৫ মিনিট অপেক্ষা করেই এত হইচই! মোদী-মমতার সাক্ষাত নিয়ে শাহ-রাজনাথদের বিঁধলেন মহুয়া
১৫ মিনিট অপেক্ষা করেই এত হইচই! মোদী-মমতার সাক্ষাত নিয়ে শাহ-রাজনাথদের বিঁধলেন মহুয়া
১৫ মিনিট অপেক্ষা করতে হয়েছে বলে এত হইচই শুরু হয়ে গিয়েছে। আর দেশ ১৫ লক্ষ টাকার জন্য ৭ বছর অপেক্ষা করছে। টুইটে বিজেপি নেতাদের বিঁধলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। গতকাল ইয়াসের রিভিউ মিটিংয়ে যোগ না দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৫ মিনিট সময় েচয়েছিলেন। কিন্তু কোনও রকম সমস্যার কারণে তাঁর কপ্টার পৌঁছতে দেরী হয় কলাইকুণ্ডায় তার জন্য প্রধানমন্ত্রী মোদীকে ১৫ মিনিট অপেক্ষা করতে হয়েছিল। তাই নিয়ে সরব হয়েছিলেন, শাহ-নাড্ডা-রাজনাথ সিংরা। প্রধানমন্ত্রী মোদীকে ১৫ মিনিট অপেক্ষা করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তোলপাড় হয়েছে রাজনৈিতক মহল।

মোদী-মমতা সাক্ষাৎ
গতকাল ইয়াস ক্ষতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলাইকুণ্ডা বিমানবন্দরে রিভিউ মিটিং ডেকেছিলেন। তাতে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু তাতে যোগ না দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী মোদীর কাছে ১৫ মিনিট সময় চেয়ে নিয়েছিলেন। সাগর পরিদর্শনের পর মমতা বন্দ্যোপাধ্যায় সোজা কলাইকুণ্ডায় যায়। কিন্তু কোনও কারণ বশত ১৫ মিনিট দেরিতে তাঁর চপার কলাই কুণ্ডায় পৌঁছয়। সেখানে পৌঁছে প্রধানমন্ত্রী মোদীর হাতে রিপোর্ট তুলে দিয়েই তিনি দিঘার উদ্দেশ্যে রওনা হয়ে যান।

১৫ মিনিট অপেক্ষা
কলাইকুণ্ডায় মোদী-মমতা সাক্ষাতের পরেই রিভিউ মিটিংয়ে মমতার যোগ না দেওয়া এবং ১৫ মিনিট প্রধানমন্ত্রী মোদীকে অপেক্ষা করানো এই নিয়ে একের পর এক টুইট করতে থাকেন বিজেপির হেভিওয়েট নেতা মন্ত্রীরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সকলেই একের পর এক টুইটে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন। কেন মমচা ১৫ মিনিট প্রধানমন্ত্রীকে অপেক্ষা করিয়েছেন এই নিয়ে সরব হয়েছেন তাঁরা।

বিজেপিকে নিশানা মহুয়ার
বিজেপির হেভিওয়েট নেতা মন্ত্রীদের একের পর এক আক্রমণের পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। টুইটে তিনি লিখেছেন, '১৫ মিনিট অপেক্ষা করতে হয়েছে বলে এত হইচই। দেশবাসী ১৫ লক্ষ টাকার জন্য ৭ বছর অপেক্ষা করে আছে। এটিএমে লাইনে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়েছে। ভ্যাক্সিনের জন্য মাসের পর মাস অপেক্ষা করছে। মাঝে মাঝে আপনিও একটু অপেক্ষা করুন'।

মুখ্যসচিবকে বদলি
কলাইকুণ্ডার রিভিউ মিটিংয়ে যোগ না দেওয়ার পরেই রাজ্যের মুখ্যসচিবকে দিল্লির নর্থব্লকে বদলি করা হয়েছে। রাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে নোটিস পাঠিয়ে বলা হয় অবিলম্বে আলাপন বন্দ্যোপাধ্যায়কে মুখ্যসচিবের কাজ থেকে অব্যহতি দেওয়া হোক। তাঁকে অবিলম্বে দিল্লির নর্থ ব্লকে রিপোর্টিং করতে বলা হয়েছে। বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস।












Click it and Unblock the Notifications