'আঙ্কেলজি' ধনখড়, টুইটে ফের রাজ্যপালকে নিশানা তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর

'আঙ্কেলজি' ধনখড়, টুইটে ফের রাজ্যপালকে নিশানা তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর

রাজ্যপাল জগদীপ ধনখড়ক ফের আক্রমণে বিঁধলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। তিনি টুইটে ধনখড়কে 'আঙ্কেলজি' বলে কটাক্ষ করেছেন একই সঙ্গে লিখেছেন বিজেপির হাতের পুতুল। কোচবিহারে পুলিস তাঁকে গার্ড অব অনার েদয়নি বলে রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিলেন জগদীপ ধনখড়। তারপরেই তৃণমূল সাংসদের এই আক্রমণ বলে মনে করা হচ্ছে।

উত্তরবঙ্গ সফরে রাজ্যপাল

উত্তরবঙ্গ সফরে রাজ্যপাল

গোটা নভেম্বর মাস উত্তরবঙ্গে থাকবেন বলে জানিয়েছিলেন রাজ্যপাল। সেই মতো দার্জিলিংয়ে থাকার কথা ছিল কিন্তু তিনি না করে উত্তরবঙ্গে বিভিন্ন জেলায় সফর করছেন। সেখানকার জেলা শাসক ও পুলিস সুপারদের বৈঠকে ডাকছেন। এই নিয়ে রাজ্য সরকারের সঙ্গে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। পুলিস কেন তাঁকে গার্ড অব অনার দিচ্ছে না এই নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন তিনি।

রাজ্যপালকে আক্রমণ মমতার

রাজ্যপালকে আক্রমণ মমতার

রাজ্যপাল জগদীপ ধনখড়ের বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। টুইটে ধনখড়কে আক্রমণ করে 'আঙ্কেলজি' বলে কটাক্ষ করেছেন তিনি। তিনি টুইটে লিখেছেন, আঙ্কেলজিকে কেউ জানিয়ে দিন জেলা শাসক ও পুলিস সুপারদের তাঁকে গার্ড অপ অনার দেওয়ার থেকেও জরুরি কাজ রয়েছে। ছুটি কাটাতে গিয়ে একের পর এক অন্যায় আবদার করে চলেছেন তিনি। গার্ড অব অনার প্রয়োজন কলে কিছু প্রতীকি সেনাদের ভাড়া করে আনার পরামর্শ দিয়েছেন বিজেপি সাংসদ।

রাজ্য সরকারের সঙ্গে দ্বন্দ্ব

রাজ্য সরকারের সঙ্গে দ্বন্দ্ব

রাজ্য সরকারের সঙ্গে প্রত্যক্ষ দ্বন্দ্বে জড়িয়েছেন রাজ্যপাল। একের পর রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে চলেছেন তিনি। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে সরাসরি আক্রমণ শানিয়েছেন মমতা সরকারের বিরুদ্ধে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে নালিশ করে এসেছেন। দিল্লিতে সাংবাদিক বৈঠক করে প্রকাশ্যে রাজ্য সরকারের বিরুদ্ধে সমালোচনা করেছেন রাজ্যপাল।

তৃণমূলের আক্রমণ

তৃণমূলের আক্রমণ

বিজেপির মুখপত্র হিসেবে রাজ্যে কাজ করছেন রাজ্যপাল। এমনই অভিযোগে ধনখড়কে বিঁধেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য কয়েক মাস আগে মহারাষ্ট্রের রাজ্যপালকে আক্রমণ করতে গিয়ে মহুয়া মৈত্র জগদীর ধনখড়কে আঙ্কেলজি বলে আক্রমণ করেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+