তৃণমূল সাংসদকে নিয়ে জল্পনার পারদ চড়ছে, দিলীপের এক চালে বেশ বিব্রত রাজীবও

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে নিয়ে জল্পনা ক্রমশই তুঙ্গে উঠেছে। ঘরে-বাইরে তাঁকে নিয়ে চর্চা। একদিকে নদিয়ার নাকাশিপাড়ার বিধায়ক তাঁর বিরুদ্ধে ঔদ্ধত্যের অভিযোগ এনেছেন।

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে নিয়ে জল্পনা ক্রমশই তুঙ্গে উঠেছে। ঘরে-বাইরে তাঁকে নিয়ে চর্চা। একদিকে নদিয়ার নাকাশিপাড়ার বিধায়ক তাঁর বিরুদ্ধে ঔদ্ধত্যের অভিযোগ এনেছেন। আবার উল্টো দিকে দেবশ্রী রায়ের বিজেপি-যোগে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের মদতের বার্তা দিয়েছেন দিলীপ ঘোষ। দুই ফলার মাঝে দলীয় বৈঠকে তাঁর অনুপস্থিতি নিয়ে জল্পনা শুরু হয়েছে সম্প্রতি।

অস্বস্তি এড়াতেই কি তিনি অনুপস্থিত

অস্বস্তি এড়াতেই কি তিনি অনুপস্থিত

দলীয় সাংসদকে নিয়ে বেশ বিব্রত বোধ করছেন জেলা পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায়ও। জেলা পরিষদের সদস্যদের নিয়ে বৈঠকে বসেছিলেন রাজীব। সেই বৈঠকে সাংসদেরও উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু তিনি না থাকায় জল্পনা বাড়ছে। অস্বস্তি এড়াতেই কি তিনি অনুপস্থিত থাকলেন, তা নিয়ে চলছে জোর চর্চা।

আড়াল করার কোনও প্রশ্ন নেই

আড়াল করার কোনও প্রশ্ন নেই

রাজীব বন্দ্যোপাধ্যায় অবশ্য জানিয়েছেন সাংসদ শারীরিক সমস্যার জন্য উপস্থিত থাকতে পারেননি। তিনি বর্তমানে জেলার বাইরে রয়েছেন। জেলা পরিষদের সদস্যদের প্রশ্নের উত্তরে এ কথা জানান নদিয়া জেলা পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট করে দেন মহুয়া মৈত্রকে আড়াল করার কোনও প্রশ্ন নেই।

উড়ে এসে জুড়ে বসেছে একটি চিঠি

উড়ে এসে জুড়ে বসেছে একটি চিঠি

দিলীপ ঘোষের মন্তব্যে সম্প্রতি মহুয়া মৈত্র বিপাকে পড়েন। তিনি দিলীপ ঘোষের অভিযোগ সমূলে উৎখাত করলেও অস্বস্তি এড়াতে পারছেন না। তারপর উড়ে এসে জুড়ে বসেছে একটি চিঠি। নাকাশিপাড়ার বিধায়ক কল্লোল খাঁ সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও জেলা পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেন। সেই চিঠিতে বিধায়ক কল্লোল খাঁয়ের অভিযোগ, মহুয়া মৈত্র কর্পোরেট কায়দায় দল পরিচালনা করছেন।

তৃণমূলে অসন্তোষ তীব্র হয়েছে

তৃণমূলে অসন্তোষ তীব্র হয়েছে

সাংসদকে নিয়ে জেলা তৃণমূলে অসন্তোষ তীব্র আকার ধারণ করেছে। সাংসদ নির্বাচিত হওয়ার পর কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সভানেত্রীর দায়িত্ব পান মহুয়া মৈত্র। কিন্তু তিনি যেভাবে দল পরিচালনা করছেন এবং যে ব্যবহার করছেন, তাতে ক্ষুব্ধ তৃণমূল বিধায়ক। তৃণমূলের অধিকাংশ সদস্যও তাঁকে নিয়ে অসন্তুষ্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+