ঝাড়গ্রাম স্টেশনের সমস্যা দ্রুত সমাধানে তৎপরতা তৃণমূল সাংসদের

ঝাড়গ্রাম স্টেশনের সমস্যা দ্রুত সমাধানে তৎপরতা তৃণমূল সাংসদের

ঝাড়গ্রাম স্টেশনের উন্নয়ন করার জন্য ও যাত্রী পরিষেবা সংক্রান্ত যে সমস্যা আছে তা দ্রুত সমাধান করার দাবি নিয়ে ঝাড়গ্রাম স্টেশনের ম্যানেজার হীরালাল মুর্মুর সঙ্গে দেখা করলেন ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রম। কুনার হেমব্রম বিজেপি দলের। স্টেশন ম্যানেজারের সঙ্গে কথা বলতে তিনি সঙ্গে নিয়ে গিয়েছিলেন ঝাড়গ্রাম জেলার বিজেপি সভাপতি সুখময় শতপথী ও দলের নেতাদের। আর এতেই যোগ হয়েছে রাজনীতি।

ঝাড়গ্রাম স্টেশনের সমস্যা দ্রুত সমাধানে তৎপরতা তৃণমূল সাংসদের

সম্ভবত এপ্রিল মাসেই পুরভোট। পুরসভা নির্বাচনের কথা আছে ঝাড়গ্রামেও। তার আগে বিজেপির এই ভাবে যাওয়াতে তৃণমূল কংগ্রেসের নেতারা দাবি করেছেন যে পুরসভা নির্বাচনের আগে রাজনৈতিক ফায়দা তুলতেই বিজেপির লোকজন এই ভাবে স্টেশনে গিয়েছেন।

ঝাড়গ্রাম জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি বীরবাহা সরেনের দাবি, " সাংসদদের সদিচ্ছা থাকলে তিনি তার সাংসদ তহবিল থেকে অর্থ বরাদ্দ করতে পারতেন। তা না করে শুধু মাত্র রাজনৈতিক চমক দেওয়ার চেষ্টা করছেন তিনি। এই জন্য তার দলের লোকজনকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। তবে এই সব চমক দেখিয়ে বিজেপি পুরসভা নির্বাচনের সময় কোন ফায়দা তুলতে পারবেনা। আবার এই পুরসভাতে জিতবে তৃণমূল কংগ্রেস।"

যদিও কুনার হেমব্রমের দাবি, তিনি কোন রকমের রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে স্টেশনে যান নি। " সাংসদ হবার পর থেকেই আমি ঝাড়গ্রাম স্টেশনের পরিষেবার মান উন্নয়ন করার জন্য চেষ্টা করে চলেছি। এখানে স্টেশনের কিছু সমস্যা আছে। আমি সেই সব সমস্যা সমাধানের কথা বলতেই গিয়েছিলাম। তৃণমূল কংগ্রেসের নেতারা কী বললেন তাতে কিছু যায় আসে না। ওদের দলের নেতারা জনপ্রতিনিধিরা তো দলের লোকজনকে সঙ্গে নিয়ে প্রশাসনিক বৈঠক করেন। আসলে ওরা তো সব কিছুতে রাজনীতি করে। তাই সাধারণ মানুষের সুবিধার্থে কিছু বলতে যাওয়ার মধ্যেও ওরা রাজনীতি খুঁজে পান ," বলে মন্তব্য করেছেন তিনি।

জানা গিয়েছে যে সাংসদ যখন বিভিন্ন বিষয়ে কথা বলার জন্য স্টেশনে গিয়েছিলেন তখন তার সঙ্গে ঝাড়গ্রাম জেলার সভাপতি সুখময় শতপথি ও দলের কিছু লোকজন ছিলেন।

সাংসদ স্টেশন ম্যানেজারের ঘরে আলোচনা করেন। সেখানেও উপস্থিত ছিলেন সুখময় শতপথি ও অন্যান্যরা। সেখানে কুনার দাবি জানিয়েছেন যে ঝাড়গ্রাম স্টেশনের পার্কিং লট সব সময় পরিষ্কার রাখতে হবে ও যাত্রীদের গাড়ি ছাড়া অন্য কারোর গাড়ি যাতে সেখানে না থাকে তা নিশ্চিত করতে হবে। ঝাড়গ্রাম স্টেশনে টয়লেটের সংখ্যা বাড়ানো ও তা নিয়মিত পরিষ্কার রাখার, সিনিয়র সিটিজেনদের সুবিধার্থে একটি চলমান সিঁড়ি করা ও থার্ড লাইনের কাজ দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন তিনি।

প্রয়োজনে তাঁর সাংসদ তহবিল থেকে অর্থ বরাদ্দ করবেন বলেও জানিয়েছেন কুনার। এই ছাড়া বাছুরডোবার দিকে টিকিট কাউন্টারের দাবি এলাকার লোকজনের। এই দিকে প্রায় সাতটি ওয়ার্ড আছে। এই দিকের লোকজনকে টিকিট কাটার জন্য উল্টো দিকে যেতে হয়। এই দিকে টিকিট কাউন্টার থাকলে সুবিধা হবে ওই সব এলাকার লোকজনের। তাই এই দিকে টিকিট কাউন্টার করার দাবিও করেছেন কুনার হেমব্রম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+