দলীয় নেত্রীকে অপদস্থ করতেই নারদ কাণ্ড, বলেছেন দলেরই এই সাংসদ, খবর ইডি সূত্রে
তৃণমূল সাংসদ কেডি সিং-এর দেওয়া বয়ানের ভিত্তিতেই আরও বিপাকে পড়তে চলেছেন নারদ কাণ্ডে অভিযুক্ত ১৩ জন
তৃণমূল সাংসদ কেডি সিং-এর দেওয়া বয়ানের ভিত্তিতেই আরও বিপাকে পড়তে চলেছেন নারদ কাণ্ডে অভিযুক্ত ১৩ জন। দুর্নীতি নিরোধক আইন ছাড়াও বেআইনি অর্থলগ্নিকারী সংস্থার আমানতকারীদের টাকা ঘুর পথে আত্মসাৎ করার অভিযোগও আনা হচ্ছে অভিযুক্তদের বিরুদ্ধে।

কলকাতায় ইডির যুগ্ম অধিকর্তা এসডি চাঁদের সঙ্গে দেখা করেন জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেসের সভাপতি অমিতাভ মজুমদার। সঙ্গে আরও দুই প্রতিনিধিও ছিলেন। যুগ্ম অধিকর্তাকে স্মারকলিপি পেশ করে অমিতাভ মজুমদার নারদ কাণ্ডে তদন্ত প্রক্রিয়া দ্রুত শেষ করার দাবি করেছেন। একইসঙ্গে নারদ কাণ্ডে অ্যালকেমিস্ট অর্থলগ্নি সংস্থার কর্ণধার তৃণমূল সাংসদ কেডি সিং-এর ভূমিকা খতিয়ে দেখার দাবি জানান। সূত্রের খবর, সেই সময় যুগ্ম অধিকর্তা ইঙ্গিত দেন, কিছুদিন আগেই ওই তৃণমূল সাংসদ কেডি সিংকে তলব করা হয়েছিল এবং সেই সময় কেডি সিং স্বীকার করেছেন, নারদ স্টিং অপারেশনের যাবতীয় খরচ তাঁর সংস্থা অ্যালকেমিস্টই বহন করেছে।

সূত্রের খবর, কেডি সিং-এর এই স্বীকারোক্তির পরেই নারদ কাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে বেআইনি অর্থলগ্নি সংস্থাগুলির আমানতকারীদের টাকা ঘুরপথে আত্মসাৎ করার নির্দিষ্ট অভিযোগ আনতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির যুগ্ম অধিকর্তা অবশ্য তদন্তে ঢিলেমির অভিযোগ উড়িয়ে দিয়েছেন।
জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেসের সভাপতি অমিতাভ মজুমদার সারদা, রোজভ্যালিসহ বেআইনি অর্থলগ্নি সংস্থাগুলির আমানতকারীদের আত্মসাতের তদন্তের অগ্রগতি নিয়েও কথা বলেন। ব্যবসায়ী, এমএলএ, এমপি, নেতা, মন্ত্রী, সংবাদমাধ্যমের ২ জন মিলিয়ে ৩৯ জনের নামের তালিকা দিয়ে, তাঁদের বিরুদ্দে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তা নিয়েও প্রশ্ন তোলা হয়।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications