জলের বোতলের কাচ ভেঙে হাতে ঢুকল তৃণমূল সাংসদ কল্যাণের, জেপিসি বৈঠকে তুলকালাম

ওয়াকফ বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির বৈঠক। আর তাতেই তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাগবিতণ্ডা চরমে ওঠে। বৈঠক থেকে বেরোতে দেখা যায় জখম তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। তাঁর হাতে কাঁচের টুকরো ঢুকে গিয়েছিল বলে খবর।

মঙ্গলবার রীতিমতো দক্ষযজ্ঞ পরিস্থিতি তৈরি হয় যৌথ কমিটির সংসদীয় বৈঠকে৷ কিন্তু কীভাবে জখম হলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়? এএনআই ভিডিও ও ছবি প্রকাশ করেছে। দেখা গিয়েছে, বৈঠক থেকে বেরোচ্ছেন কল্যাণ। তাঁর হাত ধরে আছেন মিমের সাংসদ আসাউদ্দিন ওয়েইসি। অন্য পাশে আছেন আপ সাংসদ সঞ্জয় সিংহ।

Kalyan Banerjee

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাতে চারটি সেলাই পড়েছে বলে খবর। ওয়াকফ সংশোধনী বিল নিয়ে লোকসভায় প্রবল হট্টগোল হয়েছিল গত আগস্ট মাসে৷ কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী কিরেণ রিজিজু এই বিলটি পেশ করেছিলেন৷ সেই বিল অসাংবিধানিক ও মুসলমানদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করছে। বিরোধীরা এই অভিযোগ তোলে। শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকার ওই বিলকে যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল।

মঙ্গলবার সেই বৈঠকই হয়। সেখানেই তুমুল মতান্তর৷ তার থেকে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়৷ বিজেপি সাংসদ জগদম্বিকা পালের সভাপতিত্বে গঠিত কমিটি, অবসরপ্রাপ্ত বিচারক এবং আইনজীবীদের একটি দলের মতামত শুনছিল। বিরোধী সদস্যরা প্রশ্ন করেছিলেন বিলের অংশীদারি বিষয়ে৷

একজন প্রত্যক্ষদর্শী এএনআইকে বলেছেন, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় টেবিলের উপর কাচের জলের বোতলে আঘাত করেন। সেটি ভেঙে যায়। তার থেকেই তিনি জখম হন। সোমবার, ওয়াকফ (সংশোধনী) বিল ইস্যুতে জেপিসি সভায় উত্তপ্ত বাক্য বিনিময় হয়। শাসক ও বিরোধীরা তর্কবিতর্কে জুড়ে দিয়েছিলেন।

মঙ্গলবারও এই বিলের প্রসঙ্গে আলোচনা হয়। কিছু সময় পর থেকেই উত্তপ্ত বাক্য বিনিময় হয়। আর তখনই জখম হন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, জেপিসি বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারি কর্মকর্তা, আইন বিশেষজ্ঞ, ওয়াকফ বোর্ডের সদস্য এবং সম্প্রদায়ের প্রতিনিধিদের মতামত নেওয়ার জন্য একাধিক বৈঠক করছে।

তৃণমূল কংগ্রেস নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার ওয়াকফ বিল সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির বৈঠকে ছিলেন। বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় চলছিল বলে জানা গিয়েছে। সেই সময় একটি কাচের জলের বোতল ভেঙে যায়। রক্তাক্ত হন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+