সংসদে দেখেছেন মহম্মদ বিন তুঘলককে! মোদীকে কড়া আক্রমণ কল্যাণের
মোদীর অভিযোগের জবাব দিতে শনিবার মেদিনীপুরে করল তৃণমূল। সেখানে উপস্থিত তৃণমূল নেতারা সবাই মোদীকে আক্রমণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মহম্মদ বিন তুঘলক বলে কটাক্ষ করেন তিনি।
মোদীর অভিযোগের জবাব দিতে শনিবার মেদিনীপুরে করল তৃণমূল। সেখানে উপস্থিত তৃণমূল নেতারা সবাই মোদীকে আক্রমণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মহম্মদ বিন তুঘলক বলে কটাক্ষ করেন তিনি।

বিরোধী রাজনীতিকদের কড়া আক্রমণে সিদ্ধহস্ত তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সে তিনি যেই হোন না কেন। সরকারের নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে বলতে গিয়ে মহম্মদ বিন তুঘলকের প্রসঙ্গ টানেন তিনি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ইতিহাসে মহম্মদ বিন তুঘলকের কথা পড়েছেন। কিন্তু এখনকার সংসদেও মহম্মদ বিন তুঘলককে দেখেছেন বলে জানিয়েছেন তিনি।
১৬ জুলাইয়ের কৃষক কল্যাণ সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে সিন্ডিকেট নিয়ে আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই সমাবেশেরই পাল্টা হিসেবে শনিবার সভা করে তৃণমূল।
রাজ্য বিজেপি নেতৃত্বের পাল্টা কটাক্ষ বিজেপিকে অনুসরণ করছে তৃণমূল। তৃণমূলকে অনুসরণ করেনি বিজেপি।

Click it and Unblock the Notifications