রাজ্যপাল 'দালাল', দিলীপ ঘোষকে শাড়ি পরার নিদান! ২০২১-এ বিজেপির আসন নিয়ে বার্তা তৃণমূলী কল্যাণের

রাজ্যপাল 'দালাল', দিলীপ ঘোষকে শাড়ি পরার নিদান! ২০২১-এ বিজেপির আসন নিয়ে বার্তা কল্যাণের

মুখের ভাষায় লাগাম ছাড়ালেন তৃণমূল কংগ্রেসের শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রবিবার হুগলির চাঁপাদানিপুরে রক্তদান শিবিরে যোগ দিয়ে রাজ্যপালকে দালাল বলে আক্রমণ করেন। অন্যদিকে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ তুই তোকারি ভাষায় আক্রমণ করেন।

রাজ্যপাল বিজেপির বড় দালাল

রাজ্যপাল বিজেপির বড় দালাল

এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে আক্রমণ করতে গিয়ে বলেন, তিনি হলেন বিজেপির সব থেকে বড় দালাল। তিনি বলেন এমন দিন আসছে, যেদিন রাজ্যপালকে বলতে হবে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। এর যুক্তিও দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

রুমাল দিয়ে চোখ মুছে বাড়ি যাবেন রাজ্যপাল

রুমাল দিয়ে চোখ মুছে বাড়ি যাবেন রাজ্যপাল

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের স্থির বিশ্বাস ২০২১-এ ফের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আসনে বসবেন। যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আসনে বসবেন, সেদিন রাজ্যপালকে রুমাল দিয়ে চোখ মুছে বাড়ি যেতে হবে।

দিলীপ ঘোষকে তুই-তোকারি ভাষায় আক্রমণ

দিলীপ ঘোষকে তুই-তোকারি ভাষায় আক্রমণ

এদিন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষকে আক্রমণ করতে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভাষার মাত্রা ছাড়িয়ে যান। দিলীপ ঘোষের ঘন ঘন শ্রীরামপুরে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, সিআইএসএফ-এর কোলে চেপে শ্রীরামপুরে রাজনীতি করতে আসছিস। সিআইএসএফ-এর কোলে চেপে আসার পরিবর্তে বরং শাড়ি পরে আয়। এর সঙ্গে তিনি আরও বলেন, আয় দেখি কত বড় হিম্মত। কিচ্ছু দেখাতে পারবি না।

জুটবে না ১৮ আসন

জুটবে না ১৮ আসন

বিজেপির তরফে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে সংবাদ মাধ্যমে নানা খবর প্রকাশিত হয়েছে। এপ্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, দিলীপ, মুকুল, তথাগত আরও কত সব নাম আসছে, তাঁরা নাকি বাংলার মুখ্যমন্ত্রী হবে। ২০২১-এ বিজেপির ১৮ খানা আসনও জুটবে না বলে মন্তব্য করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+