মোদীর কাঁথির সভাতেই কি বিজেপিতে, সাংসদ দিব্যোন্দু অধিকারী নিজেই জানালেন অবস্থান
মোদীর কাঁথির সভাতেই কি বিজেপিতে, সাংসদ দিব্যোন্দু অধিকারী নিজেই জানালেন অবস্থান
ডিসেম্বরে বিজেপিতে যোগ দিয়েই শুভেন্দু অধিকারী (suvendu adhikari)বলেছিলেন, তাঁর বাড়িতেও পদ্ম ফুটবে। সেই অনুযায়ী, ছোট ভাই সৌমেন্দুর পরে বর্ষীয়ান শিশির অধিকারী বিজেপিতে যোগ দিয়েছেন। এবার পালা তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী (dibyendu adhikari)। প্রধানমন্ত্রী মোদীর (narendra modi) কাঁথির সভায় যোগদানের বিষয় নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন তিনি।

মেদিনীপুরের সভায় বিজেপিতে যোগ দেন শুভেন্দু
১৯ ডিসেন্বর মেদিনীপুর শহরে হওয়া অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই সময়ই তিনি বলেছিলেন কাঁথির বাড়িতেও পদ্ম ফুটবে। এরপর জঙ্গলমহল-সহ অবিভক্ত মেদিনীপুরে দাপিয়ে বেড়িয়েছেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়কে ৫০ হাজারের বেশি ভোটে হারানোর চ্যালেঞ্জ নিয়ে প্রতিদিনই জনসংযোগ বাড়িয়ে চলেছেন।

এগরার সভায় বিজেপিতে যোগ শিশির অধিকারীর
রবিবার এগরায় সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সভায় উপস্থিত হয়েছিলেন শিশির অধিকারী। এই সভায় উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানাতে বাড়িতে হাজির হয়েছিলেন বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তবে শিশির অধিকারী এগরার সভায় বিজেপির পতাকা হাতে তুলে নেননি। তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন তৃণমূলের কাঁথির সাংসদ হওয়ার কারণে তিনি টেকনিক্যালি তা করেননি। তবে সেখানে তিনি বলেছিলেন, নরেন্দ্র মোদীর পাশাপাশি বিজেপির হাত তিনি শক্ত করবেন। যদিও এর পরে সোমবার বিজেপির কর্মসূচিতে অংশ নিলে তাঁকে বিশ্বাসঘাতক বলে আক্রমণ করে তৃণমূলের একাংশ।

কাঁথির সভার জন্য আমন্ত্রণ দিব্যেন্দু অধিকারীকে
২৪ মার্চ কাঁথিতে সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সভায় হাজির থাকতে দিব্যেন্দু অধিকারীকে বিজেপির তরফে আমন্ত্রণ জানানো হয়েছে। একথা সংবাদ মাধ্যমকে নিজেই জানিয়েছেন তমলুকের সাংসদ।

দেখি কী করি, বলেছেন দিব্যেন্দু
তৃণমূলের সঙ্গে সংযোগ পুরোপুরি ছেদের পথে কাঁথির অধিকারী পরিবার। কাঁথিতে শুভেন্দু অধিকারী এবং শিশির অধিকারীর উপস্থিতিতে দিব্যেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিতে পারেন এবং তিনি শিশির অধিকারীর পথ অনুসরণ করতে পারেন। যা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। এব্যাপারে দিব্যেন্দু অধিকারী জানিয়েছেন, তাঁকে বিজেপির সভায় হাজির থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তবে সেখানে তিনি উপস্থিত থাকবেন কিনা, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।












Click it and Unblock the Notifications