করোনা মোকাবিলায় ধনখড়ে আস্থা দিব্যেন্দুর, আমলাদের কাজের ক্রেডিট নিতে ঝাঁপাচ্ছেন মমতা, কটাক্ষ সায়ন্তনের
রাজ্যে করোনার (coronavirus) সেকেন্ড ওয়েভ (second wave) নিয়ে অন্য সবার সঙ্গে উদ্বিগ্ন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী (dibyendu adhikari)। রাজ্যে দ্বিতীয় ওয়েভের মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata bane
রাজ্যে করোনার (coronavirus) সেকেন্ড ওয়েভ (second wave) নিয়ে অন্য সবার সঙ্গে উদ্বিগ্ন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী (dibyendu adhikari)। রাজ্যে দ্বিতীয় ওয়েভের মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) নয়, তমলুকের সাংসদের আস্থা রাজ্যপাল জগদীপ ধনখড়ের (jagdeep dhankhar) ওপরে। ব্যবস্থা নিয়ে তিনি চিঠি দিয়েছেন রাজ্যপালকে।

রাজ্যপালকে চিঠি দিব্যেন্দু অধিকারীর
রাজ্যপালকে দেওয়া চিঠিতে তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী লিখেছেন, দ্রুত গতিতে বাড়তে করোনা আক্রান্তের সংখ্যা। বহু মানুষের মৃত্যুও হচ্ছে। পাশাপাশি কেন্দ্রীয় সরকার বয়স্কদের জন্য ভ্যাকসিন পাঠিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে। যদিও পরিস্থিতি খারাপ হতে পারে মহাকুম্ভ এবং রমজানের জেরে। আগামী কয়েকদিনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে মনে করছেন তিনি (দিব্যেন্দু)। এই পরিস্থিতিতে রাজ্যপালের উদ্যোগ প্রশংসাযোগ্য। যুদ্ধকালীন পরিস্থিতিতে সবরকম ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।

দিব্যেন্দু অধিকারীর ব্যাখ্যা
এই চিঠির বিষয়ে ব্যাখ্যাও দিয়েছেন তমলুকের সাংসদ। সমবাদ মাধ্যমকে তিনি বলেছেন. বর্তমানে নির্বাচন চলার কারণে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক ক্ষমতা সীমিত। সেই সময় রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল। মহামারী পরিস্থিতিতে রাজ্যের মানুষের দেখভাল করার অক্তিয়ার রয়েছে তাঁর। সেই কারণেই এই চিঠি।

রাজ্যপালের সঙ্গে মুখ্যসচিবের বৈঠক
সোমবার রাজভবনে গিয়েছিলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি রাজ্যপালকে করোনা মোকাবিলায় নেওয়া পদক্ষেপ সম্পর্কে ব্যাখ্যা দেন। মুখ্যসচিব রাজ্যের সরকারি ও বেসরকারি হাসপাতালেগুলিতে বেড়ের সংখ্যা বাড়ানো ছাড়াও ডেডিতেডেট চিকিৎসাকেন্দ্র গড়ে তোলার মতো গৃহীত বন্দোবস্ত সম্পর্কে জানিয়েছেন। পাশাপাশি মুখ্যসচিব রাজ্যে ভ্যাকসিন এবং ওষুধের অভাবের কথাও রাজ্যপালকে জানিয়েছেন বলে জানা গিয়েছে। বিষয়টি নিয়ে তিনি রাজ্যপালকে কেন্দ্রের সঙ্গে কথা বলার অনুরোধ করেছেন বলেও জানা গিয়েছে।

মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলন নিয়ে কটাক্ষ
এদিকে সোমবার মালদা থেকে মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলন করা নিয়ে কটাক্ষ করেছে কংগ্রেস ও বিজেপি। কংগ্রেস নেতা আব্দুল মান্নান বলেছেন, সাংবাদিক সম্মেলন দেখে মনে হল মানুষকে সচেতন করার থেকে ওনার রাজনৈতিক তাগিদটাই বেশি। কেননা তিনি ভোটের বাকি দফাগুলি একদফায় করার কথা বলেছেন একাধিকবার। সেইসঙ্গে উনি বলেছেন, কেন্দ্র ভ্যাকসিন দিচ্ছে না, উনি বিনা পয়সায় ভ্যাকসিন দেবেন।
বিজেপি নেতা সায়ন্তন বসু বলেছেন, এই পরিস্থিতিতে শীর্ষ আমলারা সঠিক পথে হাঁটার চেষ্টা করছেন। সেটা বুঝতে পেরে ক্রেডিট নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী।












Click it and Unblock the Notifications