ভারতের নাগরিক না হয়ে মন্ত্রী, নিশীথকে নিয়ে সংসদে কোন স্ট্র্যাটেজিতে হাঁটবে তৃণমূল ইঙ্গিত দিলেন ডেরেক
ভারতের নাগরিক না হয়ে মন্ত্রী, নিশীথকে নিয়ে সংসদে কোন স্ট্র্যাটেজিতে হাটবে তৃণমূল ইঙ্গিত দিলেন ডেরেক
প্রধানমন্ত্রী এমন একজনকে মন্ত্রিসভায় জায়গা দিয়েছেন যিনি ভারতের নাগরিকই নন। সংসদে বলার অধিকার নেই তাঁর। এমনই অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও ব্রায়েন। তিনি বলেছেন সংসদে কিছুতেই নিশীথ প্রামাণিককে বলতে দেওয়া হবে না। তার জন্য সবরকম প্রতিবাদ জানিয়ে যাবে তৃণমূল কংগ্রেস। নিশীথ প্রামাণিককে নিয়ে কোন পথে এগোবে তৃণমূল তা নিয়ে এখনই স্পষ্ট করে কিছু জানাতে চাইলেন না ডেরেক ও ব্রায়েন।

উত্তাল সংসদ
লোকসভা অধিবেশনের প্রথম দিনেই উত্তাল সংসদ। মন্ত্রিসভার নতুন সদস্যদের পরিচয় করানোর সময় বিক্ষোভ শুরু করেন বিরোধীরা। উত্তাল হয়ে ওঠে অধিবেশন কক্ষ। প্রধানমন্ত্রী মোদী বলেন, মন্ত্রিসভায় এই প্রথম দলিত এবং অনুন্নত সম্প্রদায়ের লোকেরা সামিল হতে পরেছেন। সেটা মেনে নিতে পারছেন না অন্যান্য সাংসদরা। বিক্ষোভের জেরে দিনের মতো মুলতুবি করে দওয়া হয়।

মন্ত্রিসভায় নিশীথ প্রামাণিক
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় নতুন করে জায়গা করে নিয়েছেন বঙ্গের বেশ কয়েকজন। তারমধ্যে দিনহাটার বিজেপি বিধায়ক নিশীথ প্রামাণিক। কিন্তু গত কয়েকদিন ধকে নিশীথ প্রাণিকের শিক্ষাগত যোগ্যতা এবং পরে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বাংলাদেশের নাগরিক নিশীথ প্রামাণিক এমনই অভিযোগ করা হয়েছে।
এই নিেয় সরব হয়েছেন বিরোধীরা। বিশেষ করে তৃণমূল কংগ্রেস সরব হয়েছে নিশীথের বিরুদ্ধে।

ডেরেকের অভিযোগ
ডেরেক ওব্রায়েন অভিযোগ করেছেন দেশের নারকির নন এমন এক ব্যক্তিকে মন্ত্রিসভায় রেখেছেন মোদী। তাঁর সংসদে বলার কোনও অধিকারই নেই। সংসদে এই নিয়ে সরব হবে তৃণমূল কংগ্রেস। এমনকী নিশীথ অধিকারীকে নিয়ে একাধিক প্রতিবাদ চালাবেন তাঁরা। তবে কোন পথে রয়েছে স্ট্র্যাটেজি তা নিয়ে এখনই স্পষ্ট করে কিছু জানাতে চাননি তিনি। সঠিক সময়ে সকলে জানতে পারবেন বলে জানিয়েছেন।

২১ জুলাই নিয়ে তৎপরতা
২১ জুলাই এবার ভার্চুয়াল হলেও তা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে জানানো হয়েছে। রাজ্যের বাইরেও এবার ২১ জুলাই করা হবে বলে জানিয়েছেন। তিনি জানিয়েছেন ২১ জুলাই এবার দিল্লিতেও উদযাপন করা হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন দিল্লিতে।












Click it and Unblock the Notifications