বিজেপি নেতার বাড়িতে সটান হাজির তৃণমূল সাংসদ, ‘দিদিকে বলো’ অভিযানে সারলেন আহার

জনসংযোগ গড়ে তুলতে ‘দিদিকে বলো’ অভিযানের কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশ মোতাবেক তৃণমূল নেতা-নেত্রী, সাংসদ-বিধায়করা নেমে পড়েছেন জনসংযোগ কর্মসূচিতে।

জনসংযোগ গড়ে তুলতে 'দিদিকে বলো' অভিযানের কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশ মোতাবেক তৃণমূল নেতা-নেত্রী, সাংসদ-বিধায়করা নেমে পড়েছেন জনসংয়োগ কর্মসূচিতে। আর এই জনসংযোগ কর্মসূচিতে বেরিয়েই একেবারে মাস্টারস্ট্রোক দিলেন মথুরাপুরের তৃণমূল সাংসদ চৌধুরী মোহন জাটুয়া।

বিজেপি নেতার বাড়িতে সটান হাজির তৃণমূল সাংসদ, ‘দিদিকে বলো’ অভিযানে সারলেন আহার

'দিদিকে বলো' অভিযানে নেমে তিনি বিজেপি নেতার বাড়িতে গিয়ে আহার সারলেন। রাজনৈতিক সৌজন্যের এক অনন্য নজির সৃষ্টি করলেন তৃণমূল সাংসদ। অবশ্যই ওই বিজেপি নেতাও সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে উঠে নজির স্থাপন করলেন। তাঁরা বোঝালেন রাজনীতি শুধু নীতি-আদর্শের লড়াই হয়ে থাক, স্বার্থ-সংঘাতের লড়াই নয়।

বিজেপি নেতার বাড়িতে সটান হাজির তৃণমূল সাংসদ, ‘দিদিকে বলো’ অভিযানে সারলেন আহার

মথুরাপুর দু-নম্বর ব্লকের রায়দিঘি দাসপাড়ায় বিজেপির অঞ্চল প্রমুখ তপন কপাটের বাড়িতে দুপুরের আহার সারেন সাংসদ। বিজেপির অঞ্চল প্রমুখ সাংসদকে বলেন, মথুরাপুর পর্যন্ত রাস্তার হাল খুব খারাপ। গাড়ি চলাচল যোগ্য নয় রাস্তাঘাট। মেরামত হয়নি দীর্ঘদিন। রায়দিঘি হাসপাতালেরও বেহাল দশা। তার উপর রাস্তাজুড়ে ইট-বালি ফেলে ব্যবসা হয়। রায়দিঘি ব্রিজের অবস্থাও খুব শোচনীয়।

এসবের প্রতিকারের পাশাপাশি তিনি জানতে চান, রায়দিঘি পর্যন্ত রেল লাইন হওয়ার কথা ছিল, তা কতদূর এগিয়েছে। প্রত্যুত্তরে সাংসদ জানান, কেন্দ্রের বঞ্চনার শিকার হয়ে চলেছে বাংলা। বারবার সংসদে বলা সত্ত্বেও কেন্দ্রের কোনও ভ্রুক্ষেপ নেই। ইতিমধ্যে রেলমন্ত্রীকে তিনবার চিঠি দিয়েছেন তিনি। কিন্তু রেলমন্ত্রী কোনও কর্ণপাত করেননি বলে অভিযোগ তাঁর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+