মুকুল রায়ের অবস্থান নিয়ে মুখ খুললেন হাওড়ার তৃণমূল সাংসদ, কী বললেন প্রসূন বন্দ্যোপাধ্যায়
বঙ্গ রাজনীতিতে ফের শোরগোল ফেলে দিয়েছেন মুকুল রায়। বিজেপিতে প্রত্যাবর্তনের জল্পনা শুরু হয়েছে তাঁকে নিয়ে। এই প্রথম মুকুল রায়কে নিয়ে মুখ খুললেন কোনও তৃণমূল কংগ্রেস সাংস। হাওড়ার তৃণমূল কংগ্রেস সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় মুকুল রায়কে কটাক্ষ করে বলেছেন 'পাগল'
'মুকুল রায় সম্পূর্ণ পাগল হয়ে গেছেন। ওর সঙ্গে তো পাঁচটা ছেলেও নেই। ওর নিজের ছেলেও নেই।' মুকুলের দিল্লি যাওয়া প্রসঙ্গে কটাক্ষ করে বলেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। হাওড়ার বাঁকড়া তিন নম্বর অঞ্চলে ইফতার পার্টিতে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে এসে মুকুল রায়কে সরাসরি "পাগল" বলে কটাক্ষ করেছেন হাওড়ার সাংসদ।

তিনি বলেছেন, মুকুল রায়কে কি না দিয়েছেন দিদি। সব দিয়েছেন মুকুলকে। এদের দেখলে তার হাসি পায় । তিনি অভিযোগ করেছেন, মুকুল আর শুভেন্দু দলের রস অনেক খেয়েছেন। আর খাওয়ার পরে বিজেপির দিকে গেছেন। এদের প্রতি কোনও সন্মান নেই তার। পাশাপাশি শুভেন্দুকে কটাক্ষ করে বলেন উনি সারাজীবন ধরেই বলে যাবেন আর মমতাই মুখ্যমন্ত্রী থাকবেন।
প্রসঙ্গত উল্লেখ্য হঠাৎ করে দিল্লিতে হাজির হয়েছেন মুকুল রায়। সেখানে হঠাৎ করে তার উপস্থিতি নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। হঠাৎই তাঁর ছেলে শুভ্রাংশু তানায় গিয়ে অভিযোগ করেন তাঁর বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কে বা কারা তাঁর বাবাকে কিডন্যাপ করেছে। তারপরেই জানা যায় দিল্লিতে রয়েছেন তিনি। এবং জল্পনা শুরু হয় তিনি বিজেপিতে যোগ দিতে দিল্লিতে গিয়েছেন।

এদিকে দিল্লিতে মুকুল রায়ের সন্ধানে হাজির হয়েছিল কলকাতা পুলিশের একটি দল। তাঁদের মুকুল রায় জানান তাঁকে কেউ কিডন্যাপ করে নিয়ে আসেনি। তিনি স্বেচ্ছায় দিল্লিতে এসেছেন। এবং অমিত শাহের সঙ্গে ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে চান বলে জানান। এমনকী মুকুল রায় এ মনই অভিযোগ করেছিলেন তৃণমূল কংগ্রেসে থেকে তৃণমূলের সঙ্গে লড়াই করা যায় না। বিজেপি বিধায়ক পদে রয়েছেন তিনি। বিজেপি তাঁকে কোনও কাজ দিলে তিনি করতে প্রস্তুত বলেও মন্তব্য করেন।

এদিকে মুকুল রায়ের বিজেপিতে ফেরার জল্পনার মাঝেই উল্টো সুর শোনা গিয়েছে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের কণ্ঠে। তিনি দাবি করেছেন বিজেপির সঙ্গে মুকুল রায়ের কোনও সম্পর্ক নেই। মুকুল রায়কে নিতেও চায় না বিজেপি। জোর করে দাঁদের উপর দায় চাপানো হচ্ছে। তৃণমূল কংগ্রেসে তিনি যোগ দিয়েছিলেন পার্টি এখন দায় নিতে চাইছে না বলে পাল্টা অভিযোগ করেছিলেন তিনি। আবার অভিযোগ করেছিলেন ছেলের অত্যাচারে তিনি দিল্লিতে পালিয়ে গিয়েছেন।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত?












Click it and Unblock the Notifications