'হিম্মত থাকলে ৭ বছরের রিপোর্ট কার্ড পেশ করুন মোদী', বিজেপিকে ২২৫ আসনের চ্যালেঞ্জ অভিষেকের

'হিম্মত থাকলে ৭ বছরের রিপোর্ট কার্ড পেশ করুন মোদী', বিজেপিকে ২২৫ আসনের চ্যালেঞ্জ অভিষেকের

আজই মমতা সরকার ১০ বছরের কাজের খতিয়ান দিয়ে রিপোর্ট কার্ড প্রকাশ করেছে। তারপরেই হুগলির জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আক্রমণ শানিয়ে বলেছেন হিম্মত থাকলে মোদী সরকার ৭ বছরের রিপোর্ট কার্ড পেশ করুন। ২০২১ সালে বিধানসভা ভোটের পর দিলীপ ঘোষরা মানসিক ভারসাম্য হারাবেন বলে কটাক্ষ করেছেন তিনি। একই সঙ্গে একুশের ভোটে বিজেপিকে ২২৫ আসনের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিষেক।

মোদীকে আক্রমণ

মোদীকে আক্রমণ

হুগলির সভা থেকে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ শানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। মোদী সরকারের ১০ বছরের কাজের খতিয়ান চেয়েছেন অভিষেক। আরামবাগের সভা থেকে তিনি বলেছেন হিম্মত থাকলে মোদী সরকার ৭ বছরের রিপোর্ট কার্ড পেশ করে দেখাক। প্রসঙ্গত উল্লেখ্য বৃহস্পতিবারই মমতা সরকার ১০ বছরের কাজের রিপোর্ট কার্ড পেশ করেছেন।

২২৫ আসনের টার্গেট

২২৫ আসনের টার্গেট

একুশের বিধানসভা ভোটে এবার ২২৫ আসন পাবে তৃণমূল কংগ্রেস। বিজেপির ২০০ আসনের টার্গেটের পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে কটাক্ষ করে অভিষেক বলেছেন, নবান্নে আবার ফিরবে হাওয়াই চটি। বিপুল ভোটে জিতে ফের ক্ষমতায় ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তখনই বিজেপি নেতারা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলবেন বলে দিলীপ ঘোষদের কটাক্ষ করেছেন অভিষেক। তৃণমূল কংগ্রেস রাজনৈতিক ভাবে বিজেপিকে হারাতে প্রস্তুত বলে হুঙ্কার দিয়েছেন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি। প্রসঙ্গত উল্লেখ্য একুশের ভোটের আগে প্রথম রাজ্য সফরে এসে অমিত শাহ বঙ্গ বিজেপিকে ২০০ আসনের টার্গেট বেধে দিয়েছেন।

সিপিএমের হার্মাদরাই বিজেপির জল্লাদ

সিপিএমের হার্মাদরাই বিজেপির জল্লাদ

আরামবাগের সভা থেকে অভিষের অভিযোগ করেছেন মমতা সরকারের ভয়ে সিপিএমের যে হার্মাদরা ৬ বছর ধরে ঘরে সিঁধিয়ে ছিলেন তাঁরা এখন বিজেপির জল্লাদে পরিণত হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও মেদিনীপুরের সভা থেকে সিপিএমকে আক্রমণ করেছিলেন। সেখানেও তিনি অভিযোগ করেছিলেন সিপিএমের কোনও কোনও নেতা বিজেপিকে সমর্থন করছেন। সেটা যে বাংলার কতবড় ক্ষতি ডেকে আনছেন তার ইঙ্গিত দিয়েছিলেন মমতা। এমনকী বিজেপির রুদ্ধে লড়াইয়ে তৃণমূলের সঙ্গে সামিল হওয়ার বার্তা দিয়েছিলেন সিপিএমকে।

বহিরাগত নিয়ে ভোট

বহিরাগত নিয়ে ভোট

এদিন কৈলাশ বিজয়বর্গীয় এবং জেপি নাড্ডাকে বহিরাগত বলে ফের আক্রমণ শানিয়েছেন অভিষেক। তিনি অভিযোগ করেছেন তাঁরা বাংলা বলতে জানেন না তাঁরা বাংলা শাসনের স্বপ্ন দেখছেন। এঁদের হঠাতে একজোট হয়ে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন অভিষেক। জেপি নাড্ডার উপর হামলার ঘটনা মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+