ডায়মন্ড হারবারে গিয়ে নাড্ডা পড়লেন গাড্ডায়, আরামবাগের সভা থেকে কটাক্ষ অভিষেকের
ডায়মন্ড হারবারে গিয়ে নাড্ডা পড়লেন গাড্ডায়, আরামবাগের সভা থেকে কটাক্ষ অভিষেকের
বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার গাড়িতে হামলার ঘটনা নিয়ে যখন উত্তাল রাজ্য রাজনীতি ঠিক তখনই আরামবাগের সভা মঞ্চ থেকে নাড্ডাকে নিয়ে এক প্রকার কটাক্ষ করলেন ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেস সাংসদ। তিনি কটাক্ষ করে বলেছেন ডায়মন্ড হারবারে গিয়ে গাড্ডায় পড়েছেন নাড্ডা। কৈলাশ বিজয়বর্গীয় ও নাড্ডাকে বহিরাগত তকমা দিয়েছেন তিনি। একই সঙ্গে দিলীপ ঘোষকে গুণ্ডা বলে ফের আক্রমণ শানিয়েছেল তৃণমূল কংগ্রেস সাংসদ।

নাড্ডাকে কটাক্ষ অভিষেকের
শিয়ারকোলের ঘটনার কিছুক্ষণ পরেই আরামবাগে সভা করেন ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ আগেই তাঁর কেন্দ্রে আক্রান্ত হয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সহ রাজ্য নেতৃত্বের একাধিক প্রথম সারির নেতা। হুগলির সভা থেকে নাড্ডাকে আক্রমণ শানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেলেছেন ডায়মন্ড হারবারে গিয়ে নাড্ডা পড়েছেন গাড্ডায়। বহিরাগতরা বাংলায় এসে দাপাচ্ছে মানুষের সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে ডায়মন্ড হারবারে। নাড্ডা ও কৈলাশকে বহিরাগত বলে আক্রমণ শানিয়েছেন তিনি। দিলীপ ঘোষকে গুণ্ডা বলে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ
ডায়মন্ড হারবারে জেপি নাড্ডার কনভয়ে হামলা আসলে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ বলে পাল্টা আক্রমণ শানিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন রাজ্যে অশান্তি ছড়াতে চাইছে বিজেপি। কিন্তু সেই প্রচেষ্টায় কোনও দিন সফল হতে দেবে না বাংলার মানুষ। বহিরাগতদের কোনও জায়গা নেই বাংলায় বলে পাল্টা আক্রমণ শানিয়েছেন অভিষেক।

নাড্ডার কনভয়ে হামলা
আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়েক কেন্দ্র ডায়মন্ড হারবারের কাছে হামলা চালানো হয় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে। বাইরে থেকে ইট, পাথর, লাঠি, কাচের বোতল ছোড়া হয় নাড্ডার গাড়ি লক্ষ্য করে। নাড্ডার সহ বিজেপির একাধিক প্রথম সারির নেতা মুকুল রায়, কৈলাশ বিজয়বর্গীয়, দিলীপ ঘোষের গাড়িতেও হামলা চালানো হয়। অধিকাংশ নেতার গাড়ির কাচ ভেঙে গিয়েছে. বেশ কয়েকজন বিজেপি কর্মী ঘটনায় আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

নাড্ডার প্রতিক্রিয়া
রাজ্যে গুণ্ডারাজ চলছে বলে ডায়মন্ড হারবারের সভা থেকে পাল্টা তৃণমূল কংগ্রেসকে আক্রমণ শানিয়েছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। রাজ্যের আইন শৃঙ্খলা একেবারে তলানিতে এসে ঠেকেছে বলে অভিযোগ করেছেন তিনি। মমতা সরকারের ছুটি হওয়ার সময় এসে গিয়েছে বলে হুঙ্কার দিয়েছেন নাড্ডা। এই নিয়ে অমিত শাহকে চিঠি লিেখ জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।












Click it and Unblock the Notifications