রাজ্যসভার সাংসদ পদ থেকে আচমকা ইস্তফা অর্পিতা ঘোষের
arpita ghosh, tmc, parliament, অর্পিতা ঘোষ, সাংসদ , রাজ্যসভা, তৃণমূল কংগ্রেস
যেদিন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম টাইমসের তরফে বিশ্বের ১০০ জন প্রভাবশালীর তালিকায় এসেছে ঠিক সেদিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের আরও এক সৈনিক অর্পিতা ঘোষ পদত্যাগ করলেন রাজ্যসভা থেকে। রাজ্য়সভায় তৃণমূলের তরফে তিনি ছিলেন সাংসদ। তবে অর্পিতার এই পদত্যাগের নেপথ্যে কোন কারণ থাকতে পারে, তা নিয়ে রয়েছে জল্পনা।

যখন অর্পিতা ঘোষের সাংসদ পদ থেকে ইস্তফা নিয়ে রীতিমতো জল্পনা তুঙ্গে তখন এক মিডিয়া চ্যানেলর খবর অনুযায়ী, তৃণমূল সূত্রের খবর যে অর্পিতা ঘোষকে কোনও এক সাংগঠনিক পদে চাইছে তৃণমূল। দলের সাংগঠনিক দিক থেকে অর্পিতার গুরুত্বের কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত বলে খবর। এদিকে, কয়েকদিন আগেই সাংসদে ভাঙচুরের ঘটনায় রীতিমতো খবরের শিরোনাম কেড়ে নেন অর্পিতা। জানা গিয়েছে , বুধবার সকালেই অর্পিতা ঘোষ দিল্লি রওনা হন। এরপর রাতের বিমানে দিল্লি থেকে ফের আসেন তিনি। জানা গিয়েছে দিল্লিতে তিনি ইস্তফা পত্র জমা দিয়ে ফিরে আসেন। দিল্লিতে এদিন গিয়ে বেঙ্কাইয়া নাইডুকে ইস্তফা পত্র দিয়ে আসেন। এদিকে, অর্পিতার সাংসদ পদ ফাঁকা হতেই সেখানে তৃণমূল কাকে বসাতে চাইছে তা নিয়ে রয়েছে বিস্তর জল্পনা। তৃণমূলের তরফে এবিষয়ে কারোর প্রতিক্রিয়া জানা যায়নি। তবে মনে করা হচ্ছে যে, দলের সামনে কোনও বড় সাংগঠনিক কাজে অর্পিতাকে কাজে লাগানো হবে। এক্ষেত্রে বারবার ২০২৪ এর লোকসভা নির্বাচনকেই কার্যত পাখির চোখ করে নিয়েছে। দল। এর আগেই তৃণমূল কার্যত জানান দিয়েছে যে ২০২৪ সালকে নজরে রেখে দলের থিঙ্ক ট্যাঙ্ক নিদের মতো করে কুশলী পদক্ষেপ নিচ্ছে।
২০১৯ সালে বালুরঘাট থেকে লোকসভা ভোটে লড়েও হেরে যান অর্পিতা। ২০১৪-এর লোকসভা নির্বাচনে অর্পিতা বালুরঘাট আসনে তৃণমূলের তরফে প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন। তবে ২০১৯ সালে লোকসভা নির্বাচনে হেরে গিয়েছিলেন তিনি। এরপর গত বছর ২০২০ সালে তৃণমূলের রাজ্যসভার প্রার্থী হিসেবে জিতে রাজ্যসভায় সাংসদ হন অর্পিতা। এর আগে বাম আমলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুর ও নন্দীগ্রামের আন্দোলনের অন্যতম মুখ হয়ে ওঠেন অর্পিতা। তখন থেকেই মমতা বন্দ্যপাধ্যায়ের স্নেহধন্যা হিসাবে পরিচিতি রয়েছে নাট্যকর্মী অর্পিতার। এদিকে রাজ্যসভার টিকিটে তৃণমূলের তরফে অর্পিতা বারবার সরব হয়েছেন বিভিন্ন ইস্যুতে। বহু ক্ষেত্রেই তাঁকে মোদী সরকারের বিরোধিতায় দেখা গিয়েছে। বাদল অধিবেশনে সংসদে অর্পিতার আক্রমণাত্মক ব্যবহারের জন্য তাঁকে সাসপেন্ডও করা হয়। এদিকে ,তৃণমূলের তরফে মন্ত্রী মানস ভুঁইঞার ছেড়ে যাওয়া পদে সাংসদ পদে প্রার্থী হন ত্রিপরার সুস্মিতা দেব। যিনি সদ্য দল পরিবর্তন করে তৃণমূলের ত্রিপুরার মুখ হয়ে উঠেছেন।












Click it and Unblock the Notifications