ভোটে দাঁড়াতে এসডিপিও করছেন খুনের চক্রান্ত! বিস্ফোরক অভিযোগ তৃণমূল সাংসদের
ভোটে দাঁড়াতে চাইছেন এসডিপিও নিজে। তাই তাঁকে খুনের চক্রান্ত করা হচ্ছে বলে চাঞ্চল্যকর অভিযোগ করলেন তৃণমূল সাংসদ সৌমিত্র খান।
ভোটে দাঁড়াতে চাইছেন এসডিপিও নিজে। তাই তাঁকে খুনের চক্রান্ত করা হচ্ছে বলে চাঞ্চল্যকর অভিযোগ করলেন তৃণমূল সাংসদ সৌমিত্র খান। এসডিপিও-র বিরুদ্ধে ফেসবুক লাইভে চ্যালেঞ্জ ছুড়ে বুধবারই ময়দানে নামার হুঙ্কার ছেড়েছেন তিনি। সাংসদ দেখতে চান, এসডিপিও সুকমল দাস কত বড় 'হনু' হয়েছেন।

বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খান ফেসবুক লাইভে জানান, এসডিপিও তাঁর আপ্ত সহায়ককে তুলে নিয়ে গিয়েছে। তাঁর স্রীুর ফোল করে আমাকে জানিয়েছেন এ কথা। এই কাজ যে বিষ্ণুপুরের এসডিপিওই করেছেন, তা তিনি জানেন বলেও দাবি করেন। তাই এসডিপিও অপসরাণ চেয়ে তিনি বুধবার রাস্তায় নামবেন।
এসপির কাছেও অভিযোগ জানাবেন এসডিপিও সুকমল দাসের বিরুদ্ধে। এমনকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও তিনি আর্জি জানান, অবিলম্বে ওই এসডিপিওকে সরিয়ে দেওয়া জন্য। এই মর্মে তিনি অভিযোগ করেছেন, তাঁর খুনের চক্রান্ত করছেন এসডিপিও। তাঁকে মেরে তিনি সাংসদ হতে চান।
সৌমিত্র খান বলেন, আরামবাগ বা বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী হতে আগ্রহী এসডিপিও সুকমল দাস। সেই লক্ষ্যপূরণে তিনি আসরে নেমেছেন। এরপরই চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, 'আমিও দেখতে চাই কী এমন হরিদাস হয়েছেন তিনি। কত বড় হনু তাঁর পরীক্ষা নিতেই আমি বুধবার ১০টায় বিষ্ণুপুরে নামছি। পারলে আমাকে গুলি করে মারুন।' তাঁর আপ্ত সহায়ক সুশান্ত দাঁ ওরফ গোপীকে তুলে নিয়ে গিয়ে গুম করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করে তিনি গর্জে ওঠেন।












Click it and Unblock the Notifications