'ব্যাখ্যা দিতে আসিনি, দুর্নীতির সঙ্গে জড়িত নই', সাংবাদিক বৈঠকে পাল্টা বিস্ফোরক অভিযোগ নুসরতের

দুর্নীতির সঙ্গে কোনও ভাবেই জড়িত নই। সাংবাদিক বৈঠক করে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ উড়িয়ে দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। তিনি প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে বলেছেন, কোনও ব্যাখ্যা দিতে আসিনি। যাঁরা দোষী তাঁরাই ব্যাখ্যা দেন।

উল্টে সংবাদ মাধ্যমকে এই নিয়ে পাল্টা তোপ দেগেছেন সাংসদ নুসরত জাহান। তিনি অভিযোগ করেছেন সংবাদ মাধ্যম অর্ধেক জেনে তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছেন। নুসরত পাল্টা দাবি করেছেন তিনি সেই কোম্পানি থেকে তিনি ঋণ নিয়েছিলেন ১ কোটি ১৬ লক্ষ টাকা। সেই টাকা ২০১৭ সালে তিনি ফেরত দিয়ে দিয়েছেন সুদ সহ।

Nusrat Jahan

মাত্র সাত মিনিটের বৈঠকে তিনি বারবার মেজাজ হারিয়েছেন অভিনেত্রী সাংসদ। সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর তিনি দেননি। উল্টে মেজাজ হারিয়ে চলে যান তিনি। যাওয়ার আগে তিনি বারবার দাবি করেছেন কোনও যোগাযোগ তাঁর সেই কোম্পানির সঙ্গে নেই। প্রশ্ন উঠতে শুরু করেছে যে তিনি ব্যাঙ্ক থেকে ঋণ না নিয়ে কেন িতনি সেই কোম্পানি থেকে ঋণ নিলেন। সেসময় তিনি সেই কোম্পানির ডিরেক্টর পদে ছিলেন।

সেই সংস্থার বিরুদ্ধে কয়েকশো মানুষকে প্রতারণার অভিযোগ উঠেছে। প্রায় সাড়ে চারশো জন অভিযোগ করেছেন তাঁরা টাকা দিয়েও ফ্ল্যাট পাননি। নুসরত জাহান বারবার দাবি করেছেন তিনি অনেকদিন আগেই সেই সংস্থা থেকে পদত্যাগ করেছেন। ২০১৭ সালের মার্চ মাসে তিনি সেই সংস্থা থেকে পদত্যাগ করেছেন বলে দাবি করেছেন।

Nusrat Jahan

তাঁর বিরুদ্ধে মিথ্যে গল্প দেওয়া হচ্ছে। অর্ধেক জেনে নানা গল্প তৈরি করছে সংবাদ মাধ্যম। এমনকী পুরো বিষয়টিকে রাজনীতির সঙ্গে জড়াবেন না বলে সাংবাদিকদের রীতিমতো সতর্ক করেছেন তৃণমূল সাংসদ নুসরত জাহান ।

এদিকে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছেন বিজেপি নেতা শঙ্কু পণ্ডা। ইডির কাছে বিজেপি নেতা নুসরতের নামে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ করেছেন। নুসরতকে ডিরেক্টর রেখে প্রায় সাড়ে চারশো লোকের কাছ থেকে কোটি কোটি টাকা তুলেছিল একটি নির্মাণকারী সংস্থা। তাঁদের ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু সেই টাকা দিয়ে নুসরত জাহান নিজে কোটি টাকার ফ্ল্যাট কিনেছেন বলে অভিযোগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+