সংসদে মেয়াদ শেষে প্রধানমন্ত্রীর কাছে কী আর্জি রাখলেন অভিনেতা দেব

গতকাল থেকেই তৃণমূল কংগ্রেসের তারকা সাংসদ দেবকে নিয়ে জল্পনা শুরু হয়েছিল। দেব নাকি কোন বিজেপি মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। তারপরেই শোনা যাচ্ছিল এবার হয়তো সুর বদল করবেন তিনি। সকালে ইনস্টাপোস্টেও একটা ধোঁয়াশা ভরা পোস্ট দিয়েছিলেন তিনি।

দ্বিতীয় মোদী সরকারের আজই শেষ অধিবেশন ছিল। সেই সঙ্গে সাংসদদেরও সাংসদ পদে শেষ দিন। এর পরে আবার ২০২৪-র লোকসভা ভোটে জিতে সংসদে আসতে হবে। এই শেষ দিনের অধিবেশনে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের তারকা সাংসদ দেব।

Dev

ঘাটল থেকে জিতে সাংসদ হয়েছিলেন তিনি। ঘাটালের উন্নয়নে তিনি কোনও কাজই করছেন না বলে অভিযোগ করেছিলেন বিজেপি সাংসদ অভিনেতা হিরণ। এমনকী কয়লা পাচারের কালো টাকা দেবের সিনেমায় ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ করেছিলেন। সিবিআই জেরাও করা হয়েছিল অভিনেতা দেবকে। তারপরে আবার মিঠুন চক্রবর্তীর সঙ্গে সিনেমা। এবং নন্দনে সেই সিনেমার মুক্তি হতে না দেওয়া এই নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছিল।

গতকাল রাত থেকে সেই জল্পনা পারদ চড়তে শুরু করে। তারপরে আবার সকালে ইঙ্গিতপূর্ণ ইন্টাপোস্ট সেই জল্পনার পারদ কয়েকগুণ চড়িয়ে দিয়েছিল। অবশেষে প্রকাশ্যে এলো আসল ঘটনা। আজ শেষ দিনে সংসদে বলতে শোনা গিয়েছে দেবকে।

প্রধানমন্ত্রী মোদীর কাছে তিনি আর্জি জানিয়েছেন, প্রতিবছর ঘাটালের মানুষ ভয়াবহ বন্যার শিকার হন। সেকারণে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হলে তাঁদের এই দুর্দশা ঘুচবে। কিন্তু এখনও পর্যন্স ঘাটালের বাসিন্দাদের সেই আশা পূর্ণ হয়নি। তাই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আর্জি জানিয়েছেন যেন ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ দ্রুত শেষ হয়। তিনি থাকুন বা না থাকুন ঘাটালের মানুষের দুর্দশা যেন দূর হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+