বাংলার পরেই তৃণমূলের টার্গেটে ত্রিপুরা? অগস্টের প্রথমেই 'বিপ্লবে'র রাজ্যে অভিষেক
মানুষের রায়ে বিপুল ভোটে বাংলার ক্ষমতায় ফিরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর চেয়ারে তিনি। আর বিপুল বিজেপি হাওয়াকে কার্যত উড়িয়ে ফিরলেন তিনি। আর এরপরেই তৃণমূলের নজর জাতীয় রাজনীতি।
মানুষের রায়ে বিপুল ভোটে বাংলার ক্ষমতায় ফিরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর চেয়ারে তিনি। আর বিপুল বিজেপি হাওয়াকে কার্যত উড়িয়ে ফিরলেন তিনি। আর এরপরেই তৃণমূলের নজর জাতীয় রাজনীতি। আর সে লক্ষ্যেই এবার পা ফেলতে চলেছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আর এর গুরু দায়িত্বে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসাবে নিযুক্ত করা হয়েছে তাঁকে। আর দায়িত্ব নিয়েই প্রথম সফরে সম্ভবত ত্রিপুরাকেই বেছে নিয়েছেন ডায়মন্ডহারবারের সাংসদ।

অগস্টের শুরুতেই ভিনরাজ্য অভিষেক!
লক্ষ্য ২০২৪। সর্বভারতীয় সম্পাদক হওয়ার পরেই অভিষেকের মন্তব্য ছিল, জাতীয় রাজনীতিতে পা রাখবে তৃণমূল। ভিন রাজ্যে মাত্র কয়েকটি বিধায়ক নয়। সরকার গড়বে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ভাইপো। আর তাই নয়, দেশের সমস্ত প্রান্তে নেত্রীর বার্তা পৌঁছে দেওয়ার কার্যত সঙ্কল্প নেন তিনি। আর এরপরেই ত্রিপুরা ছুটে যাচ্ছেন। সম্ভবত অগস্টের শুরুতেই আগরতলাতে যাওয়ার কথা রয়েছে। মুকুল রায়ের কষে দেওয়া ছকেই কি এবার বিপ্লবের রাজ্যে ঘাসফুট ফুটবে? শুরু জল্পনা!

বিজেপির অন্দরেই বিরোধ!
এই মুহূর্তে ত্রিপুরাতে কার্যত টলমল বিজেপি অবস্থা। বিধায়ক সুদীপ রায় বর্মণের সঙ্গে এই মুহূর্তে সংঘাত চরমে। একাধিক বিধায়ক নিয়ে দল ছাড়তে পারেন বলেও জল্পনা তৈরি হয়েছে। মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরতে এই জল্পনা আরও বৃদ্ধি পেয়েছে। মুকুল ঘনিষ্ঠ এই বিজেপি বিধায়ক তাঁর অনুগামীদের নিয়ে দল ছাড়লে চাপ বাড়তে পারে সরকারের। এই অবস্থায় গত কয়েকদিন আগেই ত্রিপুরার নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন বিজেপি নেতারা। এই অবস্থায় বিজেপির নড়বড়ে অবস্থানেই কি কোপ মারতে চলেছেন অভিষেক? উঠছে প্রশ্ন।

ত্রিপুরাতে খেলা হবে!
বাংলার পর ত্রিপুরা টার্গেট তৃণমূলের। সামনেই সে রাজ্যে বিধানসভা নির্বাচন। আর তার সে রাজ্যে সংগঠনকে মজবুত করতে চায় তৃণমূল। আর সেদিকে তাকিয়েই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে সে রাজ্যে খেলা হবে স্লোগান উঠতে শুরু করেছে। অভিষেকের এই সফরে একাধিক সে রাজ্যে নেতাদের সঙে বৈঠক হতে পারে বলে খবর। আঞ্চলিক পার্টিগুলির সঙ্গেও বৈঠক হতে পারে বলে খবর। এমনকি রাজনৈতিকমহলের জল্পনা, বিদ্রোহী মুকুল ঘনিষ্ঠ সুদীপ রায় বর্মণের সঙ্গেও বৈঠক করতে পারেন অভিষেক।

সুদীপকে মাথায় রেখে তৃণমূলের ইউনিট গড়েছিলেন মুকুল
কংগ্রেসের প্রাক্তন বিরোধী দলনেতা সুদীপ রায়বর্মনের নেতৃত্বেই ত্রিপুরার তৃণমূলের ইউনিট গড়ে তুলেছিলেন মুকুল রায়। কিন্তু ২০১৭-য় মুকুলের তৃণমূল-ত্যাগের পরই সব উদ্যোগ ভেস্তে যায়। তারপরই তৃণমূলের নেতাদের দলবদল করিয়ে বিজেপি বাড়তে শুরু করে। এবং ত্রিপুরায় ক্ষমতা দখল করে। সিপিএমের ২৫ বছরের শাসনের অবসান ঘটে।মুকুল-ঘনিষ্ঠ সুদীপ রায়বর্মন ত্রিপুরার স্বাস্থ্যমন্ত্রী হয়েছিলেন। কিন্তু কিছুদিনের মধ্যেই মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সঙ্গে তাঁর দ্বৈরথ শুরু হয়ে যায়। তিনি বর্তমানে বিজেপির বিক্ষুব্ধ। এই পরিস্থিতিতে মুকুল রায়ের প্রত্যাবর্তন হয়েছে তৃণমূলে। ফলে বাঙালি অধ্যুষিত ত্রিপুরার ফের তৃণমূলের বেড়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে। আর সেই ঘাসফুল যাতে এবার মজুবুত ভাবে বেড়ে ওঠে সে কারণে মাটিতে জল ঢালতে যাচ্ছেন মমতা ভাইপো! এমনটাই মনে করা হচ্ছে। অন্যদিকে মুকুলও নেত্রীকে আগরতলা ফিরিয়ে দিয়ে গুরুদক্ষিনা দিতে পারেন বলেও জল্পনা
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা












Click it and Unblock the Notifications