'বিপদ' বাড়ছে অভিষেকের! আদালতে হাজিরার নির্দেশ
শিক্ষাগত যোগ্য নিয়ে ভুল তথ্য দেওয়ার অভিযোগে ডায়মন্ডহারবারে তৃণমূল সাংসদ অভিযেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস দিল্লির আদালতের। ২৫ জুলাই তাঁকে আদালতে হাজির নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
শিক্ষাগত যোগ্য নিয়ে ভুল তথ্য দেওয়ার অভিযোগে ডায়মন্ডহারবারে তৃণমূল সাংসদ অভিযেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস দিল্লির আদালতের। ২৫ জুলাই তাঁকে আদালতে হাজির নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে এই ঘটনায় অভিষেককে হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়।

ভুল শিক্ষাগত যোগ্য দিয়ে ভোটারদের প্রতারণার অভিযোগ। দিল্লির আদালতে এই অভিযোগ দায়ের হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, ২০১৪-য় মনোনয়ন পেশের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, বেসরকারি প্রতিষ্ঠান আইআইপিএম থেকে ২০০৯ সালে তিনি এমবিএ ডিগ্রি পেয়েছেন। যদিও দিল্লি হাইকোর্টের অপর একটি মামলার সূত্রে জানা যায়, আইআইপিএমের এমবিএ ডিগ্রি দেওয়ার ক্ষমতা নেই। সূত্রের খবর অনুযায়ী, ভুল তথ্য দিয়ে জনপ্রতিনিধিত্ব আইন ভাঙার অভিযোগ তুলেছেন সার্থক চতুর্বেদী নামে এক আইনজীবী।
প্রকাশিত খবর অনুযায়ী, দিল্লির অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জনপ্রতিনিধিত্ব আইনের ১২৫ ধারা ভঙ্গের অভিযোগে সমন জারি করেছেন। সেখানে ২৫ জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
যদিও সূত্রের খবর অনুযায়ী, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে কিছু না জানালেও, তাঁর তরফে জানানো ২০১৪ সালে দেওয়া হলফনামায় তিনি জানিয়েছিলেন ডিগ্রি প্রাপ্ত হয়েছে ২০০৯ সালে। কিন্তু আইআইপিএম নিয়ে দিল্লির আদালত নির্দেশ দিয়েছে ২০১৪ সালে। ফলে সেই রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে প্রযোজ্য নয়।












Click it and Unblock the Notifications