তৃণমূল মানুষের সিন্ডিকেট তৈরি করেছে! মেদিনীপুরের সভা থেকে মোদীকে জবাব অভিষেকের
তৃণমূল মানুষের সিন্ডিকেট তৈরি করেছেন। মেদিনীপুরের সভা থেকে এই ভাষাতেই মোদী সিন্ডিকেটের অভিযোগের জবাব দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মোদীর সভার ছাউনি ভেঙে পড়া নিয়েও কটাক্ষ করেন
তৃণমূল মানুষের সিন্ডিকেট তৈরি করেছেন। মেদিনীপুরের সভা থেকে এই ভাষাতেই মোদী সিন্ডিকেটের অভিযোগের জবাব দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মোদীর সভার ছাউনি ভেঙে পড়া নিয়েও কটাক্ষ করেন অভিষেক। তিনি বলেন, মিথ্যার ভার নিতে পারে না মেদিনীপুরের মাটি। দেশে একনায়কতন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তিনি।
২০১৯, বিজেপি ফিনিশ। ১৬ জুলাইয়ের কৃষক কল্যাণ সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে সিন্ডিকেট নিয়ে আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই সমাবেশেরই পাল্টা হিসেবে শনিবার সভা করে তৃণমূল। সেই সভা থেকেই মোদী ও বিজেপিকে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, তৃণমূল মানুষের সিন্ডিকেট তৈরি করেছে। বিজেপি ভারত ছাড়ো সিন্ডিকেট করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
মোদীর সভার শামিয়ানা ভেঙে পড়া নিয়ে কটাক্ষ করতে গিয়ে সভায় অভিষেক বিজেপিকে উদ্দেশ্য করে বলেন, আগে প্যান্ডেল সামলা, পরে ভাববি বাংলা। তিনি বলেন, তৃণমূলকে ধমকে-চমকে লাভ নেই। ক্ষমতা থাকলে ছাউনি ছাড়া এতবড় সভা করে দেখানোর চ্যালেঞ্জ জানান অভিষেক। তাঁর দাবি দ্বিগুণ-তিনগুণ লোক রাস্তায় রয়েছেন। সভার মাঠে ঢুকতে পারেননি।
চার রাজ্য থেকে লোক এনে মোদীর সভা ভরানো হয়েছিল বলে অভিযোগ করেছেন অভিষেক। ছিল বাইরের রাজ্যের গাড়িও। তিনি যে মিথ্যা কথা বলছেন না, তা ক্ষমতা থাকলে মিথ্যা প্রমাণ করে দেখাক বিজেপি। এমনটাও চ্যালেঞ্জ জানান অভিষেক।












Click it and Unblock the Notifications