দলেরই কাউন্সিলরদের হারানোর 'হুঁশিয়ারি' প্রভাবশালী তৃণমূল বিধায়কের, জল্পনা তুঙ্গে
প্রভাবশালী তৃণমূল বিধায়ক দলেরই কাউন্সিলরদের হারাতে চান। বিতর্কিত মন্তব্য করে বিপাকে তৃণমূল বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়। তাঁর বক্তব্যের ভিডিওটি ভাইরাল হয়ে যায়। এর পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূলের
প্রভাবশালী তৃণমূল বিধায়ক দলেরই কাউন্সিলরদের হারাতে চান। বিতর্কিত মন্তব্য করে বিপাকে তৃণমূল বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়। তাঁর বক্তব্যের ভিডিওটি ভাইরাল হয়ে যায়। এর পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূলের কাউন্সিলরদের একাংশ।

কুলটি ব্লকে তৃণমূলের সভা
তৃণমূল সূত্রে খবর, শনিবার কুলটি ব্লক তৃণমূলের সভা ডাকা হয়েছিল। সেখানে পুলটির ওয়ার্ড সভাপতি, কাউন্সিলর, স্থানীয় নেৃত্ব এবং শাথা সংগঠনের সভাপতিদের হাজিরার জন্য বলা হয়েছিল।

তৃণমূল কাউন্সিলরদের উল্লেখযোগ্য অনুপস্থিতি
এই সভায় কুলটি এলাকার ২৭ জন তৃণমূল কাউন্সিলরের মধ্যে অধিকাংশের অনুপস্থিতি নজরে আসে। দেখা যায় মাত্র ১১ জন উপস্থিত। বাকি ১৬ জন অনুপস্থিত।

ক্ষিপ্ত কুলটির বিধায়ক
এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠেন কুলটির তৃণমূল বিধায়ক। তিনি বলেন, যে সভায় দলীয় বিধায়ক উপস্থিত থাকেন, সেই সভায় কাউন্সিলরদের একটা বড় অংশ অনুপস্থিত থাকেন। তিনি বলেন, আগামী দিনে যাতে দল ওইসব কাউন্সিলরদের আর টিকিট না দেয়, তার ব্যবস্থা তিনি করবেন। আর প্রতীক পেয়ে গেলেও, সেখানকার নির্দল প্রার্থীকে সমর্থন করে তাদের পরাজিত করার ব্যবস্থা করবেন। তাঁকে বলতে শোনা যায়, কুলটির কাউন্সিলররা দিনরাত আসানসোলের নেতাদের কাছে পড়ে থাকেন। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ভোটের সময় কুলটির সংগঠনের ছেলেরাই তাঁদের(কাউন্সিলর) ভবিষ্যৎ নির্ধারণ করবেন।

পাল্টা প্রতিক্রিয়া
যদিও ওই সভায় অনুপস্থিত থাকা দুই কাউন্সিলর অভিজিৎ আচার্য এবং ইন্দ্রাণী আচার্য বলেছেন, কুলটির সাংগঠনিক সভায় তাঁদের ডাকা হয় না। তবে তারা মমতা বন্দ্যোপাধ্যায় আর তাঁর প্রতীককে চেনেন। আর মানুষ জিতিয়েছেন দলনেত্রী আর দলকে দেখে। আর কুলটিতে এমন কেউ নেই যিনি তাঁদের জেতা, হারায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন।












Click it and Unblock the Notifications