ফের বিতর্কে উদয়ন গুহ, নীশীথ প্রামাণিকের দাঁড়ি- গোঁফ উপরে ফেলার হুঁশিয়ারি
ফের বিতর্কে উদয়ন গুহ, নীশীথ প্রামাণিকের দাঁড়ি- গোঁফ উপরে ফেলার হুঁশিয়ারি
ফের বিতর্কে জড়ালেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। তিনি তীব্র আক্রমণ শানিয়ে বলেছেন বিজেপি সাংসদ নীশীথ প্রামানিকের দাঁড়ি গোঁফ উপড়ে ফেলা হবে। এক কথায় বিজেপি বিধায়ক নীশিথ প্রামানিকের দাঁড়ি গোঁফ উপরে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন টিএমসি নেতা উদয়ন গুহ। এই বিজেপির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

বিতর্কে উদয়ন গুহ
ফের বিতর্কে জড়ালেন উদয়ন গুহ। গতকাল দিনহাটায় একটি কালীপুজোর অনুষ্ঠানে যোগ দিয়ে উদয়ন গুহ বলেছেন, নীশিথ প্রামানিক এখানে আসার চেষ্টা করলে তাঁর দাঁড়ি-গোঁফ উপড়ে নেওয়া হবে। এর আগেও একাধিকবার নীশিথ প্রামানিককে নিশানা করেছেন উদয়ন গুহ। একুশের ভোটের পর পুলিশকে হুমকি দিয়ে প্রকাশ্যে বিতর্কে জড়িয়েছিলেন উদয়ন গুহ। এমনকী বিধানসভা কক্ষেও একাধিকবার বিতর্কিত মন্তব্য করার অভিযোগ রয়েছে উদয়ন গুহর বিরুদ্ধে।

পঞ্চায়েত ভোট নজরে
পুজো কাটতেই পঞ্চায়েত ভোটের তোরজোর শুরু করে দেবে শাসক দল। ইতিমধ্যেই পুজোর আগে এক দফায় জেলা সফর করে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজয়া সম্মিলনীর আড়ালে নেতারা জনসংযোগ কর্মসূচি করে চলেছে। নেতারা জেলায় জেলায় জনসংযোগ কর্মসূচি চালাচ্ছেন। পঞ্চায়েত ভোটে যাতে পুরভোটের সাফল্য আসে সেদিকে নজর রেখেই এগোচ্ছে শাসক দল।

উদয়নকে কটাক্ষ দিলীপের
উদয়ন গুহর এই হুঁশিয়ারি নিয়ে তীব্র নিশানা করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি কটাক্ষ করে বলেছেন বাংলার রাজনীতির মান যে একেবারেই নেমে গিয়েছে তা স্পষ্ট হয়ে গিয়েছে উদয়ন গুহ একের পর এক বিতর্কিত মন্তব্য করেও তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয় না। বাংলার রাজনীতি কুরুচিকর জায়গায় পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ।

উত্তরবঙ্গে জিততে মরিয়া টিএমসি
পুরভোটের মত পঞ্চায়েত ভোটেও উত্তরবঙ্গে ভাল ফল করতে মরিয়া শাসক দল। পুজোর পরেই তাই উত্তরবঙ্গে ছুটে গিয়েছিলেন তিনি। সেখানে শিলিগুড়িতে বিজয়া সম্মিলনী করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চে উপস্থিত ছিলেন রাজবংশীদের গুরু মহন্ত মহারাজ। মহন্ত মহারাজের উপস্থিতি মমতার মঞ্চে অত্যন্ত তাৎপর্য পূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ একুশের ভোটের আগে অমিত শাহ দেখা করেছিলেন অনন্ত মহারাজের সঙ্গে। তারপরে বঙ্গ সফরে এসেছিলেন তিনি।












Click it and Unblock the Notifications