উত্তরবঙ্গে প্রভাবশালী তৃণমূল বিধায়কের গাড়ি ভাঙচুর! অভিযোগ বিজেপির দিকে
ফের উত্তপ্ত কোচবিহারের দিনহাটা। এদিন সেখানকার তৃণমূল বিধায়ক উদয়ন গুহর গাড়ি হামলা হয়। গাড়ির সামনের কাঁচ ভেঙে দেওয়া হয়। তৃণমূলের তরফে এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে।
ফের উত্তপ্ত কোচবিহারের দিনহাটা। এদিন সেখানকার তৃণমূল বিধায়ক উদয়ন গুহর গাড়ি হামলা হয়। গাড়ির সামনের কাঁচ ভেঙে দেওয়া হয়। তৃণমূলের তরফে এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। অভিযোগ অস্বীকার করে বিজেপির পাল্টা দাবি, তৃণমূলের অন্তর্দ্বন্দ্বেই এই ঘটনা।

উদয়ন গুহ-র গাড়ি হামলা
দিনহাটার নয়ারহাট এলাকা। সকালে পঞ্চায়েত সদস্যদের নিয়ে বৈঠকের জন্য যাচ্ছিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। সেই সময় রাস্তা আটকে
তাঁকে কালো পতাকা দেখানো হয়। এরপরেই তাঁর গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়। ভেঙে যায় গাড়ির কাঁচ। স্থানীয় সূত্রে খবর, কিছুক্ষণ অপেক্ষার পর
গাড়ি থেকে নেমে পায়ে হেঁটেই বৈঠকে যান তিনি।

পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ
ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে উদয়ন গুহ। সূত্রের খবর অনুযায়ী, উদয়ন গুহের অভিযোগ, যে কয়েকজন পুলিশকর্মী সেখানে ছিলেন,
হামলা দেখে তাঁরা পালিয়ে যান।

অভিযোগ, পাল্টা দাবি
ঘটনায় বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে তৃণমূল। যদিও বিজেপির পাল্টা দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেই এই ঘটনা।
লোকসভা ভোটের আগে ছেতেই কোচবিহারে একের পর এক সমস্যার পড়েছে তৃণমূলের। প্রথম লোকসভার আসন হারানো। পরবর্তী সময়ে রবীন্দ্রনাথ ঘোষকে
জেলা সভাপতির আসন থেকে সরিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তৃণমূলের রাজ্য সভাপতি সফরে গিয়েও কার্যত ফিরে আসতে বাধ্য হন। প্রথমে বিজেপির বিক্ষোভের
মুখে পড়েন তিনি। পরে তাঁর সামনেই তৃণমূলে কোন্দল চলে।












Click it and Unblock the Notifications