তৃণমূল যুবর কড়া সমালোচনা করে জল্পনা বাড়ালেন উদয়ন! করলেন কাঁঠালের আঠার গল্প

তৃণমূল যুবার কড়া সমালোচনা করে জল্পনা বাড়ালেন উদয়ন! করলেন কাঁঠালের আঠার গল্প

দলের যুব সংগঠনের নাম ভাঙিয়ে তোলাবাজির বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূলের দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। শহরের হেমন্ত বসু কর্নারে দলের কর্মসূচিতে গিয়ে উদয়ন গুহ চড়া ভাষায় আক্রমণ শানান তৃণমূল যুবার প্রতি। যা নিয়ে জেলার রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।

উদয়ন গুহর অভিযোগ

উদয়ন গুহর অভিযোগ

তাঁকে বলতে শোনা যায়, লাল চুল আর কানে দুল নিয়ে চাকরির নাম করে টাকা তোলা আর জমির দালালি করা যুবাদের তৃণমূলে দরকার নেই। তিনি বলেন, গায়ে তৃণমূল যুবার সিলমোহর থাকা মানে হিনহাটার বুকে জমির দালালি করার সুবিধা , এটা যেন কেউ ভেবে না নেয়।

স্বচ্ছ্বতা বজার রেখে রাজনীতি করার ডাক

স্বচ্ছ্বতা বজার রেখে রাজনীতি করার ডাক

ওই সভা থেকে স্বচ্ছ্বতা বজায় রেখে রাজনীতির করার ডাক দিয়েছেন তিনি। উদয়ন বলেন, যাঁদের বয়স বেশি তাঁরা নিশ্চয়ই পরামর্শ দেবেন এবং যুবার কর্মসূচিতেও যাবেন। কিন্তু মূল গলে কলকে না পেয়ে, সুবিধা করতে না পেরে, যদি কেউ শিং ভেঙে বাছুরের দলে যোগ দিয়ে বাছুর খেদানোর চেষ্টা করেন, তাহলে যুবাদের দলে ঘেঁষতে দেওয়া হবে না।

করলেন কাঁঠালের আঠার গল্প

করলেন কাঁঠালের আঠার গল্প

কটাক্ষ করে উদয়ন গুহ বলেন, যুব মানে চাকরির জন্য টাকা তোলা, যুব মানে ঘর দেওয়ার কথা বলে টাকা তোলা, এই কালো দাগ সরি ফেরলে যুবদের দায়িত্ব নিতে হবে। তিনি কাঁঠালের আছার গল্পও করেন। বলেন, কাঁঠাল খেয়ে যায় চালাকরা আর আঠা লেগে থাকে পাশের বোকাদের মুখে।

জেলা তৃণমূল সভাপতির ব্যাখ্যা

জেলা তৃণমূল সভাপতির ব্যাখ্যা

মঞ্চে ছিলেন জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়। তিনি বলেন, উনি বিধায়ক। দায়িত্ব নিয়েই কথা বলেছেন। অন্যভাবে দেখার বিষয় নেই। তিনি দাবি করেন দল সবসময় স্বচ্ছতাকে মান্যতা দেয়। দুর্নীতির বিরুদ্ধে দল ব্যবস্থা গ্রহণ করে বলে দাবি করেছেন তিনি।

ছবি সৌ: ফেসবুক

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+