একদম প্রাণে মেরে দেব! ফোন তুললেই হুমকি বিধায়ককে, কাঁপছে শাসক দলের নেতারা
ফোন তুললেই হুমকি। সসেমিরা অবস্থা শাসক দলের বিধায়কের। ফোনের রিং হলেই এখন আতঙ্ক বিধায়কের। ফোনটা রিসিভ করলেই, ও প্রান্তের কণ্ঠ বলছে- একদম প্রাণে মেরে দেব।
ফোন তুললেই হুমকি। সসেমিরা অবস্থা শাসক দলের বিধায়কের। ফোনের রিং হলেই এখন আতঙ্ক বিধায়কের। ফোনটা রিসিভ করলেই, ও প্রান্তের কণ্ঠ বলছে- একদম প্রাণে মেরে দেব। এক-আধবার নয়, দিনের পর দিন তিনি এই হুমকি পেয়ে আসছেন বিধায়ক ছায়া দোলুই। শুধু চন্দ্রকোণা টাউনের বিধায়কই নন, অন্য শাসক নেতারা হুমকি ফোন পেতে শুরু করেছেন।

বিধায়ক ছায়া দোলুই প্রথম বিশেষ গুরুত্ব দেননি বিষয়টি। কিন্তু লাগাতার এই ফোন আসতে থাকায় তিনিও নড়চড়ে বসেন। চন্দ্রকোণা টাউন থানায় অভিযোগ দায়ের করেন বিধায়ক। একই ধরনের হুমকি ফোন এসেছে পঞ্চায়েত সমিটির সভাপতি হীরালাল ঘোষ, চন্দ্রকোণা টাউনের নেতা তপন কুণ্ডু-সহ একাধিক তৃণমূল নেতার কাছে।
ছায়াদেবী বলেন, কেন এই হুমকি ফোন, তা জানি না। কিন্তু ফোন তুললেই প্রথমেই অপরপ্রান্ত থেকে কেউ বলছেন- প্রাণে মেরে দেব। তার উত্তর দিলেই অশ্রাব্য গালিগালাজ দেওয়া হচ্ছে। বিধায়ক জানান, আমরা এই হুমকিতে ভয় পাই না। কারণ আমাদের সঙ্গে মানুষ আছে। যারা হুমকি দিচ্ছেন, তারা আসলে আমাদের ভয় পান। তাই সামনাসামনি লড়াই করতে না পেরে প্রাণে মারার হুমকি দিচ্ছেন। মোবাইল নম্বরের সূত্র ধরে তদন্ত শুরু করা হয়েছে।












Click it and Unblock the Notifications