স্বামী সরকারি গেস্টহাউসে বান্ধবীর সঙ্গে! দিদিকে বলোতে বিচার চান তৃণমূল বিধায়কের পুত্রবধূ
বধূ নির্যাতনের অভিযোগে গ্রেফতার মুর্শিদাবাদের তৃণমূল বিধায়ক সুব্রত সাহার ছেলে সপ্তর্ষি।
বধূ নির্যাতনের অভিযোগে গ্রেফতার মুর্শিদাবাদের তৃণমূল বিধায়ক সুব্রত সাহার ছেলে সপ্তর্ষি। স্ত্রীর অভিযোগ তাঁর স্বামীর একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে।
প্রতিবাদ করায় তাঁর ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ।

তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সুব্রত সাহার পুত্রবধূর দাবি, গত ফেব্রুয়ারিতে তিনি বাপের বাড়িতে চলে যান। বুধবার বহরমপুরে পূর্ত দফতরের গেস্টহাউসে এক মহিলার সঙ্গে হাতনাতে ধরা পড়েন সপ্তর্ষি। দাবি করেছেন তাঁর স্ত্রী। পাশাপাশি দাবি করেন, দরজা খুলতেই এক মহিলাকে আংশিক বিবস্ত্র অবস্থায় দেখেন তিনি। এই ঘটনার পরেই তিনি বহরমপুর থানায় বধূ নির্যাতনের অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সপ্তর্ষি সাহাকে গ্রেফতার করে পুলিশ। শ্বশুরের সম্মানের জন্য এতদিন তিনি কোনও অভিযোগ করেননি বলে জানিয়েছেন স্ত্রী। কীভাবে এই ধরনের মানুষদের দলে রাখা হয়, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিধায়কের পুত্রবধূ।
অন্যদিকে, সম্পর্ষি সাহা তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।












Click it and Unblock the Notifications