'নিমতলা ঘাটে লাশ গুনুন দিলীপ বাবু, লাশ নিয়ে একুশের রাজনীতি করবেন না', আক্রমণ তৃণমূল বিধায়কের
'নিমতলা ঘাটে লাশ গুনুন দিলীপ বাবু, লাশ নিয়ে একুশের রাজনীতি করবেন না', আক্রমণ তৃণমূল বিধায়কের
দিলীপবাবু নিমতলা ঘাটে বসে লাশ গুনুন, ওখানে সারাদিন অনেক লাশ আসে। বাগনান নিয়ে বিজেপির রাজনীতি করছে অভিযোগ করে ফুঁসে উঠে এই ভাষাতেই আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেস বিধায়ক সমীর চক্রবর্তী। তিনি অভিযোগ করেছেন বাগনান খুন নিয়ে বিজেপি ঘোলা জলে মাছ ধরতে নেমেছে।

দিলীপকে আক্রমণ
দিলীপবাবু নিমতলা ঘাটে বসে লাশ গুনুন। বাগনান খুনের পর মৃতদেহ নিয়ে ফের রাজনীতি করছে দিলীপ ঘোষ এমনই অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক সমীর চক্রবর্তী। তিনি বলেছেন লাশ িনয়ে একুশের রাজনীতি করবেন না। প্রসঙ্গত উল্লেখ্য বাগনানে মহিলা খুনের ঘটনায় তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তারপরেই বিজেপি লাশ নিয়ে বিক্ষোভ শুরু করে।

বাগনানে বিক্ষোভ বিজেপির
বাগানানে মহিলা খুন নিয়ে ধুন্ধুমার আন্দোলন শুরু করেছে বিজেপি। বিজেপির মহিলামোর্চার নেত্রী অগ্নিমিত্রা পলেপ নেতৃত্বে তুমুল বিক্ষোভ শুরু হয় বৃহস্পতিবার দুপুর েথকে। লাশ ঘিরে রেখে বিক্ষোভ দেখান তাঁরা। অভিযুক্ত কুশ বেরা এবং শোভন মণ্ডলকে তৃণমূলের কর্মী দাবি করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।

মহিলাদের বঁটি, কাটারি নিয়ে থাকার পরামর্শ
তৃণমূলের রাজত্বে মহিলারা নিরাপদ নন। বাগনানের হত্যাকাণ্ডই তা বুঝিয়ে দিয়েছে। তাই বাগনানে বিক্ষোভ দেখানোর সময় বিজেপির মহিলা মোর্চার নেত্রী অগ্নিমিত্রা পল মহিলাদের আত্মরক্ষার্থে বঁটি এবং কাটারি সব সময় সঙ্গে রাখার পরামর্শ দিয়েছেন।

অবৈধ সম্পর্কের জেরে খুন
বাগনানের ঘটনাকে রাজনৈতিক রং দিচ্ছে বিজেপি এমন অভিযোগ করেছিলেন তৃণমূল কংগ্রেস মন্ত্রী অরূপ রায়। তিনি বলেছিলেন অবৈধ সম্পর্কের জেরেই খুন হয়েছে। আর সেটাকে হাতিয়ার করে বিজেপি ঘোলা জলে মাছ ধরতে নেমেছে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ পাল্টা আক্রমণ শানিয়ে বলেছিলেন আন্দোলন চলবে। আন্দোলন আমাদের গণতান্ত্রিক অধিকার।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications