রাজ্যে করোনায় মৃত্যু আরও এক তৃণমূল বিধায়কের! আক্রান্ত রাজ্যের প্রাক্তন এক মন্ত্রী

রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল আরও এক তৃণমূল বিধায়কের। এদিন ভোরে সল্টলেকের আমরি কোভিড হাসপাতালে মৃত্যু হয়েছে এগরার তৃণমূল বিধায়ক সমরেশ দাসের। এর আগে ফলতার তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষের মৃত্যু

রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল আরও এক তৃণমূল বিধায়কের। এদিন ভোরে সল্টলেকের আমরি কোভিড হাসপাতালে মৃত্যু হয়েছে এগরার তৃণমূল বিধায়ক সমরেশ দাসের। এর আগে ফলতার তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষের মৃত্যু হয়েছিল করোনায় আক্রান্ত হয়ে। এদিকে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী করোনায় সংক্রমিত বলে জানা গিয়েছে।

 ১৮ জুলাই থেকে হাসপাতালে ভর্তি ছিলেন সমরেশ দাস

১৮ জুলাই থেকে হাসপাতালে ভর্তি ছিলেন সমরেশ দাস

১৮ জুলাই করোনা সংক্রমণ ধরা পড়ে সমরেশ দাসের। প্রথমে তাঁকে পাঁশকুড়ার করোনা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। শারীরিক অবস্থার অবনতি হলে বেলেঘাটা হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর অবস্থার আরও অবনতি হলে আমরি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদিন ভোরে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তবে তিনি একাধিক শারীরিক অসুবিধায় ভুগছিলেন। তাঁকে রাখা হয়েছিল ভেন্টিলেশনে।

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ফলতার তৃণমূল বিধায়কের

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ফলতার তৃণমূল বিধায়কের

জুন মাসের শেষ সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে ফলতার তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষের মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। একমাসেরও বেশি সময় ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

করোনায় আক্রান্ত হয়েছেন একের পর এক বিধায়ক

করোনায় আক্রান্ত হয়েছেন একের পর এক বিধায়ক

রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন একের পর এক জনপ্রতিনিধি। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নদিয়ার চাপড়ার তৃণমূল বিধায়ক রুকবানুর রহমান এবং কামারহাটির সিপিএম বিধায়ক মানস মুখোপাধ্যায়। এছাড়াও সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন মালদহের বৈষ্ণবনগরের বিধায়ক এবং গাজোলের বিধায়ক দীপালি বিশ্বাস। করোনায় আক্রান্ত হয়েছেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ, হুগলির জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী, দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল এবং মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের হিধায়ক আরখুজ্জামানা।

সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন যেসব জন প্রতিনিধি

সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন যেসব জন প্রতিনিধি

ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হলেও সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন, যেসব জন প্রতিনিধি, তাঁদের মধ্যে রয়েছেন, বিধায়ক তথা শিলিগুড়ি পুরসভার প্রশাসক অশোক ভট্টাচার্য, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, দমকলমন্ত্রী সুজিত বসু, হাওড়ার বিধায়ক জটু লাহিড়ি। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+