Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আবারও করোনা সংক্রমণের শিকার তৃণমূল বিধায়ক রাজ এবং শুভশ্রী! ভ্যাকসিন নিয়েও আক্রান্ত শ্রীজাতও

করোনা আক্রান্ত তৃণমূল বিধায়ক তথা পরিচালক রাজ চক্রবর্তী। আক্রান্ত হয়েছেন শুভশ্রীও। দ্বিতীয়বারের জন্যে ফের দুজনেই করোনা আক্রান্ত হলেন। মঙ্গলবার রাতে এমনটাই টুইট করে জানিয়েছেন রাজ এবং শুভশ্রী দুজনেই। আপাতত দুজনেই বাড়িতে হোম

করোনা আক্রান্ত তৃণমূল বিধায়ক তথা পরিচালক রাজ চক্রবর্তী। আক্রান্ত হয়েছেন শুভশ্রীও। দ্বিতীয়বারের জন্যে ফের দুজনেই করোনা আক্রান্ত হলেন। মঙ্গলবার রাতে এমনটাই টুইট করে জানিয়েছেন রাজ এবং শুভশ্রী দুজনেই। আপাতত দুজনেই বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন বলে জানা যাচ্ছে।

 ভ্যাকসিন নিয়েও আক্রান্ত শ্রীজাতও

ইতিমধ্যে ডাক্তারদের পরামর্শ নিয়েছেন তাঁরা দুজনেই। তবে গত কয়েকদিনে তাঁদের সংস্পর্শে যারা এসেছেন তাঁদের দ্রুত করোনা পরীক্ষা এবং আইসোলেশনে থাকার কথা জানিয়েছেন।

অন্যদিকে আক্রান্ত হওয়ার পরেই রাজ এবং শুভশ্রী দুজনেই তাঁদের অনুগামীদের কোভিড বিধি মেনে চলার বার্তা দিয়েছেন। শুধু তাই নয়, মাস্ক সবাইকে পড়তে বলা হয়েছে। তবে রাজ এবং শুভশ্রী করোনা আক্রান্ত হলেও সুস্থ আছেন তাঁদের সন্তান এবং পরিবারের অন্যান্য সদস্যরাও। এমনটাই সুত্রের খবর।

তবে এই সংক্রমণের খবর সামনে আসার পর থেকেই উদ্বেগে তাঁদের অসংখ্য অনুগামী। দ্রুত আরোগ্য কামনা অনুগামীদের।

তবে প্রথম নয়, গত বছর বিধানসভা ভোটের আগে কোভিডে আক্রান্ত হয়েছিলেন টলিউডের এই তারকা দম্পতি। যদিও রাজ আগে আক্রান্ত হয়েছিলেন। সেই সময়ে শুভশ্রীর রিপোর্ট পজিটিভ আসে। কিন্তু এরপর ভোটের সময়ে করোনাতে আক্রান্ত হন শুভশ্রী। সঙ্গে সঙ্গে নিজেকে আইসোলেশনে নিয়ে নিয়েছিলেন তিনি। তবে রাজের জন্যে উদ্বেগ ছড়ায়। কারন সেই সময়ে ভোটের ময়দানে ছিলেন তিনি। কিন্তু হইনি। তবে থার্ড ওয়েভে একসঙ্গে তাঁরা দুজনেই আক্রান্ত হলেন।

উল্লেখ্য এদিন সকাল থেকে একের পর এক সেলেবদের করোনা আক্রান্ত হওয়ার সামনে আসে। রাজনীতিবিদ থেকে সমাজের বিভিন্ন স্তরের মানুষ আক্রান্ত হন এদিন। তৃতীয় বারের জন্যে করোনা আক্রান্ত হয়েছেন বাবুল সুপ্রিয়। আক্রান্ত হয়েছেন শ্রীজাত। দিল্লিতে আক্রান্ত হওয়ার খবর এসেছে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। দিনের শেষে সেই তালিকাতে যুক্ত হলেন বারাকপুরের বিধায়ক এবং স্ত্রী শুভশ্রীও।

তবে কবি শ্রীজাত করোনার দুটি ভ্যাকসিন নেওয়ার পরেও আজ আক্রান্ত হয়েছেন। তবে সুস্থ রয়েছেন। বাড়িতেই আইসোলেশনে থাকছেন বলে নিজেই জানিয়েছেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+