৫০ লক্ষ টাকা নিয়ে দল বদল! প্রমাণ করে দেখাক শুভেন্দুর বিরুদ্ধে মানহানি মামলা করবেন নবগ্রামের বিধায়ক
টাকা নিয়ে দলবদলের দাবি করছেন শুভেন্দু অধিকারী। কিছুতেই েমনে নিতে রাজি নন নবগ্রামের বিধায়ক
নবগ্রামের বিধায়কের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি সরাসরি দাবি করেছেন নবগ্রামের তৃণমূল কংগ্রেস বিধায়ক কানাই মণ্ডল ৫০ লক্ষ টাকা আরক একটি স্করপিও গাড়ি নিয়ে সিপিএম থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। শুভেন্দু অধিকারীর এই দাবিকে পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে আদালতে যাচ্ছেন তিনি।

কানাই মণ্ডল জানিয়েছেন, সত্যি যদি টাকা নিয়ে থাকি তাহলে প্রমাণ করে দেখান শুভেন্দু অধিকারী। তাঁর নামে মিথ্যে অপবাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক। সেকারণে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আদালতে মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। কানাই মণ্ডল অভিযোগ করেছেন তিনি যদি টাকা নিয়ে দল বদল করে থাকেন তাহলে শুভেন্দু অধিকারী নিজে কত টাকা নিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন।
গতকাল সাগরদিঘিতে উপ নির্বাচনের প্রচারে গিয়ে নবগ্রামের বিধায়ককে তীব্র আক্রমণ করেন রাজ্যের বিরোধী দলনেতা। প্রকাশ্যে নির্বাচনী প্রচারের মঞ্চ থেকেই শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন নবগ্রামের বিধায়ক কানাই মণ্ডল সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যাওয়ার জন্য ৫০ লক্ষ টাকা নিয়েছিলেন। এবং সে টাকা নাকি শুভেন্দু অধিকারী নিজে দিয়েছিলেন তাঁকে। তার সঙ্গে একটি স্করপিও গাড়িও তাঁকে দেওয়া হয়েছিল।
তাঁকে সতর্ক করে শুভেন্দু অধিকারী বলেছেন, ভোট দেওয়ার জন্য এলাকায় গিয়ে জোর করছেন তিনি। সিপিএমের মত আচরণ করছেন। সতর্ক থাকুন কেষ্ট মণ্ডলও একের পর এক হুঁশিয়ারি দিয়ে কথা বলত। এখন তিনি চুপসে গিয়েছেন। তাঁর সেই পরিণতি হতে পারে ইঙ্গিত দিয়েছেন শুভেন্দু অধিকারী।












Click it and Unblock the Notifications