এনআরসি নিয়ে অভয় দিলেন কালিয়াগঞ্জের তৃণমূল বিধায়ক

এনআরসি নিয়ে অভয় দিলেন কালিয়াগঞ্জের তৃণমূল বিধায়ক

এনআরসি আতঙ্কের মধ্যে অভয় দিতে তথা স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরার জন্য কালিয়াগঞ্জের নবনির্বাচিত তৃণমূল কংগ্রেসের বিধায়ক তপন দেব সিংহের নের্তৃত্বে 'দিদিকে বলো' কর্মসূচীকে ঘিরে ব্যাপক সাড়া দিয়েছেন কালিয়াগঞ্জ বিধানসভার সাধারণ মানুষ। কর্মসূচির সূচনায় ফতেপুর এলাকার বিশিষ্ট বাসিন্দাদের কাছে গিয়ে 'দিদিকে বলো' প্রচার করেন তপন বাবু।

এনআরসি নিয়ে অভয় দিলেন কালিয়াগঞ্জের তৃণমূল বিধায়ক

বোঁচাডাঙ্গা গ্রামপঞ্চায়েতের ফতেপুর এলাকার এক সাধারন মানুষের বাড়িতে গিয়ে তাঁদের অভিযোগের কথা শোনেন তপন দেব সিংহ। বিজেপিকে তোপ দেগে কালিয়াগঞ্জের তৃণমূল কংগ্রেস বিধায়ক বলেন, জাতপাতের লড়াই শুরু করে দেশে ক্ষমতায় থাকতে চাইছে বিজেপি। কিন্তু তৃণমূল কংগ্রেসের লক্ষ্য দেশের সংহতি ও ঐক্য রক্ষা করা বলে দাবি তপন বাবুর।

মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপির এনআরসি ও সিটিজেন অ্যামান্ডমেন্ড আইন বাতিলের দাবিতে তৃণমূলের লড়াই চলবে বলে জানান বিধায়ক তপন দেব সিংহ। প্রথমবার 'দিদিকে বলো' কর্মসূচীতে অংশ নিয়ে গ্রামগঞ্জের সাধারন মানুষের সমস্যার কথা শুনেছেন। তপন বাবু বলেন, তাঁর লক্ষ্য মানুষের কল্যান। এই 'দিদিকে বলো' কর্মসূচীতে কাজের সন্ধান দিচ্ছে বলে জানান কালিয়াগঞ্জের বিধায়ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+