তৃণমূল বিধায়ককে খুনের হুমকি, মাওবাদীদের নামে চিঠিতে আতঙ্ক ছড়াল নোয়াপাড়ায়

বকেয়া মিটিয়ে কাজ দিতে হবে। না হলে খুন করা হবে গারুলিয়া পুরসভার চেয়ারম্যান-সহ তৃণমূল নেতাদের। সেইসঙ্গে গারুলিয়ার সিং পরিবারকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে।

বকেয়া মিটিয়ে কাজ দিতে হবে। না হলে খুন করা হবে গারুলিয়া পুরসভার চেয়ারম্যান-সহ তৃণমূল নেতাদের। সেইসঙ্গে গারুলিয়ার সিং পরিবারকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। গারুলিয়া পুরসভার চেয়ারম্যান সুনীল সিংকে লেখা চিঠিতে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ল এলাকায়। মাওবাদীদের নামে এই হুমকি চিঠি পান সুনীল সিং। তারপরই তিনি থানায় অভিযোগ জানান।
এক সপ্তাহ এলাকায় ছিলেন না নোয়াপাড়া কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক তথা গারুলিয়া পুরসভার চেয়ারম্যান সুনীল সিং।

তৃণমূল বিধায়ককে খুনের হুমকি, মাওবাদীদের নামে চিঠিতে আতঙ্ক ছড়াল নোয়াপাড়ায়

উত্তরবঙ্গ থেকে রবিবার রাতে বাড়িতে ফিরেই তিনি চিঠিটি হাতে পান। তাতে লেখা- পুরনো ঠিকাদারদের বকেয়া মিটিয়ে দিতে হবে। পুনরায় তাদের কাজ দিতে হবে। পুরনো বকেয়া না মেটালে সপরিবারে গারুলিয়ার তৃণমূল নেতাদের খুন করা হবে। গারুলিয়ায় সিং পরিবার বলে কিছু থাকবে না বলেও প্রচ্ছন্ন হুমকি দেওয়া হয়েছে চিঠিতে।

এই চিঠিটি হাতে পাওয়ার পরই নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের করেন সুনীল সিং। এরপর নোয়াপাড়া থানার পাশাপাশি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগও তদন্ত শুরু করেছে। এ প্রসঙ্গে উল্লেখ্য, চিঠিতে আরও লেখা রয়েছে সুনীলবাবু যতই পুলিশ ও নিরাপত্তারক্ষী নিয়ে ঘুরুন মাওবাদীদের আপনাকে খুন করতে মাত্র পাঁচ মিনিট সময় লাগবে।

উল্লেখ্য, এর আগে গারুলিয়া পুরসভার ভাইস চেয়ারম্যান সুব্রত মুখোপাধ্যায়, ১৩ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান মোনালিসা সরকার, তৃণমূল নেতা অসিন সাউকেও এই চিঠি পাঠানো হয়েছিল। এবার চিঠি এল খোদ পুরসভা চেয়ারম্যানের বাড়িতে। গত তিনমাস ধরে এই হুমকি চিঠি দেওয়ার ঘটনা ঘটছে বলে জানান সুনীল সিং।

সুনীল সিং আরও বলেন, গারুলিয়ায় মাওবাদীদের কোনও অস্তিত্ব নেই। মাওবাদীদের নাম করে কেউ এই কাজ করছে বলেই ধারণা। পুলিশকে জানিয়েছি, অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে। কারা এই চিঠি পাঠিয়েছে সেই বিষয়ে কোনও সূত্র পাওয়া যায়নি। চিঠিগুলো এসেছে কলকাতার একটি ঠিকানা থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+