'যেখানে যেখানে বিজেপি-বিরোধী শক্তি, সেখানে কিছু কুকুর ছেড়ে দিয়েছে',সিবিআইকে নিশানায় বিতর্কে জড়ালেন বিধায়ক

'যেখানে যেখানে বিজেপি-বিরোধী শক্তি, সেখানে কিছু কুকুর ছেড়ে দিয়েছে',সিবিআইকে নিশানায় বিতর্কে জড়ালেন বিধায়ক

'প্রমাণ ছাড়াই যা খুশি তাই করছে। যেখানে যেখানে বিজেপি-বিরোধী শক্তি, সেখানে কিছু কুকুর ছেড়ে দিয়েছে।' ইডি-সিবিআইকে নিশানা করতে গিয়ে এমনই বিতর্কিত মন্তব্য করলেন বীরভূমের বিজেপি বিধায়ক অশোক চট্টোপাধ্যায়।

সিবিআইকে নিশানায় বিতর্কে জড়ালেন বিধায়ক

রাজ্য চরমে সিবিআই তৎপরতা শুরু হয়েছে রাজ্যে। শাসক দলের একের পর এক েনতা মন্ত্রীর বাড়িতে সিবিআই হানা দিতে শুরু করেছে। কয়েকদিন আগেই মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে সিবিআই তৎপরতা দেখা গিয়েছিল। কয়লা পাচর-গরুপাচার কাণ্ড নিয়ে একের পর এক নেতা মন্ত্রীর বাড়িতে সিবিআই তৎপরতা শুরু হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পর্যন্ত তলব করে জেরা করেছে ইডি। গরু পাচার কাণ্ডে গ্রেফতার করা হয়েছে অনুব্রত মণ্ডলকে। তার বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। তার পরেই আবার কয়লা পাচার কাণ্ডে মন্ত্রী মলয় ঘটকের ৬টি বাড়তে একযোগে সিবিআই তল্লাশি চালায়।

এখানেই থেমে েনই তারা এসএসসি দুর্ণীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। একের পর এক ঘটনায় রাজ্যের শাসক দলের নেতাদের বিরুদ্ধে সিবিআই তৎপরতা শুরু হয়ে গিয়েছে। শুধু পশ্চিমবঙ্গে নয় যেখােন যেখােন অবিজেপি সরকার রয়েছে সেখানে সেখানে ইডি সিবিআই তৎপরতা দেখা যাচ্ছে। কয়েকদিন আগে রাজধানী দিল্লিতে সক্রিয় হয়ে উঠেছিল ইডি সিবিআই। সেখানে উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোিদয়ার বাড়িতে তল্লাশি চালিয়েছে ইডি।

এই নিয়েই বীরভূমের হাসানের তৃণমূল বিধায়কের অশোক চট্টোপাধ্যায় বলেছেন, 'শুধু পশ্চিমবঙ্গ নয়। যেখানেই বিজেপি বিরোধী শক্তি, সেখানেই কিছু কুকুর পাঠিয়ে দেওয়া হচ্ছে। যেভাবে দিল্লির উপমুখ্যমন্ত্রীর বাড়িতেও সিবিআই দিয়ে তল্লাশি চালানো হয়েছে।' কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কুকুরের সঙ্গে তুলনা করা িনয়ে বিতর্ক শুরু হয়েছে। বীরভূম বিজেপিক পক্ষ থেকে তার তীব্র সমালোচনা করে বলা হয়েছে,টিএমসি বিধায়ক ভয় পেয়ে ভুল বকা শুরু করেছেন। যে ভাবে সিবিআই, ইডি-কে কুকুর বলা শুরু করেছেন তার অর্থ একটাই। যে যে কোনও দিন ওঁর বাড়িতেও ইডি, সিবিআই আসতে পারে। বিজেপি নেতার অভিযোগ হাসনের বিধায়ক বহু জায়গায় লজ কিনেছেন। নামী-বেনামী প্রতিষ্ঠান তৈরি করেছেন। সেই জন্য ভয় পাচ্ছেন। সেই কারণেই এই ধরনের কথা বলছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+