বিধানসভায় সিপিএম মহিলা বিধায়ককে ধর্ষণের প্রসঙ্গ তুলে নজিরবিহীন আক্রমণ মহিলা তৃণমূল বিধায়কের
রাজ্য বিধানসভায় বাজেট বক্তৃতা চলাকালীন সিপিএম বিধায়ককে কদর্য ভাষায় নজির বিহিনী আক্রমণ শাসক দলের বিধায়কে।
রাজ্য বিধানসভায় বাজেট বক্তৃতা চলাকালীন সিপিএমের মহিলা বিধায়ককে কদর্য ভাষায় নজিরবিহীন আক্রমণ করলেন শাসক দলের আর এক মহিলা বিধায়ক। সিপিএম বিধায়ক জাহানারাকে ধর্ষণের হুমকি শাসক দলের বিধায়ক নার্গিস বেগমের। জামুড়িয়ার সিপিএম বিধায়ক জাহানারাকে তৃণমূল কংগ্রেস বিধায়ক নার্গিস বেগম বলেন 'তোমাকে ধর্ষণ করা হবে'। সাংবিধানিক জায়গায় এই ধরণের কদর্য ভাষায় শাসকদের বিধায়কের আক্রমণে প্রায় কেঁদেই ফেলেছিলেন সিপিএম বিধায়ক।

সিপিএম বিধায়ককে ধর্ষণের হুমকি
রাজ্য বিধানসভায় নজির বিহীন ঘটনা ঘটেছে আজ। শাসক দলের বিধায়ক নার্গিস বেগম সিপিএম বিধায়ক জাহানারা খানকে ধর্ষণের হুমকি দিয়েছেন। বাজেট বক্তৃতার মাঝেই বিরোধী দলের বিধায়করা সমালোচনায় সরব হয়েছিলেন। সরব হয়েছিলে জামুরিয়ার সিপিএম বিধায়ক জাহানারা খানও। এই নিয়ে বিধানসভা উত্তপ্ত হয়ে উঠেছিল। বিরোধীদের আক্রমণের মুখে এঁটে উঠতে না পেরে সরাসরি জামুরিয়ার সিপিএম বিধায়ককে ধর্ষণের হুমকি দিয়ে বসেন মেমারির তৃণমূল বিধায়ক নার্গিস বেগম। তিনি বলেন তোমায় ধর্ষণ করা হবে।

মর্মাহত জাহানারা
প্রকাশ্যে শাসকদলের বিধায়করে কাছ থেকে এই কদর্য ভাষার আক্রমণে বিধানসভায় কেঁদে ফেলেছিলেন সিপিএম বিধায়ক জানানারা খান। তিনি বলেন একথা শুনে কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। স্পিকার বিধানসভায় সংযত আচরণ করতে বলেন, অথচ শাসক দলের বিধায়কের মুখ দিয়েই অসংযত ভাষা বেরিয়ে আসছে। যদিও সর্বসমক্ষে পরে জাহানারার কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে নেন নার্গিস বেগম।

সমালোচনায় ফিরহাদ, পার্থ
বিধানসভার মধ্যে মেমারির বিধায়কে এই ভাষার ব্যবহারের সমালোচনা করেছেন তাঁর দলের বিধায়করাই। ফিরহাজ হাকিম, পার্থ চট্টোপাধ্যায়রা সঙ্গে সঙ্গে সমালোচনা শুরু করেন নার্গিসের। এই মন্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হবে বলে জানিয়ে দেন ডেপুটি স্পিকার সুকুমার হাঁসদা। এই নিয়ে স্পিকারের কাছে নালিশ জানায় বিরোধী দলের বিধায়করা। পরে অবশ্য নার্গিস সাফাই গেয়ে বলেছেন মুখ ফস্কে তিনি একথা বলে ফেলেছেন। ধর্ষণের বিষয়টি পরে আলোচনা হবে সেটাই নাকি তিিন বলতে চেয়েছিলেন।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications