ইন্ডিয়া ওয়ানা হ্যাভ হার বেটিয়া, র্যাপ–গানে জমজমাট মদন মিত্রের নতুন মিউজিক ভিডিও
ইন্ডিয়া ওয়ানা হ্যাভ হার বেটিয়া, র্যাপ–গানে জমজমাট মদন মিত্রের নতুন মিউজিক ভিডিও
একেই বলে এক ঢিলে দুই পাখি মারা। ৩০ সেপ্টেম্বর ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচন, যেখানে প্রার্থী খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। আর ঠিক পাঁচদিন পরই, ৬ অক্টোবর, মহালয়া। তার আগে প্রকাশিত হল তৃণমূল বিধায়ক ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রর মিউজিক ভিডিও। মঙ্গলবার ভবানীপুরে প্রচারে এসে এই মিউজিক ভিডিও প্রকাশ হয়। এই ভিডিও প্রকাশ হতেই সোশ্যাল মিডিয়ায় দারুণভাবে সাড়া ফেলেছে। মদন মিত্রের নতুন এই ভিডিওর নাম দেওয়া হয়েছে, 'ইন্ডিয়া ওয়ানা হ্যাভ হার বেটিয়া’। কিছুদিন আগে তারই শুটিং হয়। সেখানে ছিলেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত ও পায়েল সরকার। নতুন এই ভিডিওতে বিধায়ক মদন মিত্রকে র্যাপ করতে দেখা যাবে, যেখানে তিনি বলছেন, 'ডোন্ট নো মাই নেম? আই অ্যাম এমএম, এমএম।’

৩০ হাজের ওপর ভিউ
২০২১ সালের দুর্গাপুজো ও ভবানীপুরের উপনির্বাচনের মুখে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দারুণভাবে হিট হয়েছে। পশ্চিমবঙ্গবাসী যখন অধীর আগ্রহে উপনির্বাচনের জন্য অপেক্ষা করছে ঠিক সেই সময় তৃণমূল বিধায়কের এই ভিডিও গত ২১ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৩০ হাজার ভিউয়ার্স হয়েছে।

ধুতি–পাঞ্জাবি থেকে রঙীন শার্ট
পাঁচ মিনিটের ভিডিও ক্লিপে দেখা গিয়েছে, হলুদ রঙের পাঞ্জাবি ও লাল রঙের ধুতি পরে বিধায়ক জাগে মা দুর্গা বন্দনা করছেন। এরপরই দেখা গিয়েছে, মদন মিত্রকে গান ও র্যাপ করতে। তিনি র্যাপ করতে করতে গান করছেন, 'ইন্ডিয়া ওয়ানা হ্যাভ হার বেটিয়া' (ভারত তাঁর মেয়েকে চায়)। মদন মিত্রের পোশাকেও নাটকীয়ভাবে পরিবর্তন দেখা গিয়েছে, যেখানে তিনি চিরাচলিত পোশাক থেকে রঙীন শার্ট ও টুপি পরেছেন। শুধু তাই নয়, নিজের লুকসকে আর একটু বাড়তি গ্ল্যামার দিতে একটা দৃশ্যে তাঁকে গলায় টুনি বাল্ব ঝোলাতেও দেখা গিয়েছে। ভিডিওতে আবার মদন মিত্রকে পুরোহিতের ভূমিকাতেও দেখা যাচ্ছে। হয়ত একেই বলে একই অঙ্গে কত রূপ।
ভিডিওতে কি বলছেন মদন মিত্র
ভিডিওতে মদন মিত্রের গলাতে শোনা গিয়েছে, 'ভবানীপুর টু কামারহাটি, ওয়েস্ট বেঙ্গল টু দেশের মাটি, বাংলা হবে এবার দিল্লির ঘাঁটি, মমতার হাত ধরে সামনে হাঁটি।' তৃণমূলের এই বরিষ্ঠ নেতা তাঁর য়া সর্বস্ব এনার্জি খরচ করে এই গান ও র্যাপটি গেয়েছেন। কখনও মদন দার হাতে গিটার দেখা গিয়েছে আবার কখনও বা তানপুরা। মদন মিত্রের চারপাশে ঐতিহ্যশীল পোশাক পরে অনেক মেয়েরাই নাচছেন। ভিডিওতে মদন মিত্রকে বলতে শোনা গিয়েছে, 'ডোন্ট নো মাই নেম? এমএম, এমএম।' এই গানের শুটিং হয়েছে শহরের বহুতল কোনও আবাসনের ভেতর। মদন মিত্র নিজেকে এই ভিডিওতে 'রঙীন ছেলে' বলে অ্যাখা দিয়েছেন।

বাংলা নিজের মেয়েকে চায় থেকে অনুপ্রাণিত
এই মিউজিক ভিডিও তৈরির জন্য বেছে নেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের স্লোগান 'বাংলা নিজের মেয়েকে চায়', যা তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি প্রচার শিবিরে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরবর্তী মুখ্যমন্ত্রীর পদে বসানোর জন্য এটি বাজানো হয়। প্রসঙ্গত, আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন রয়েছে। এই আসনটি প্রথমে শোভনদেব চট্টোপাধ্যায়ের ছিল কিন্তু পরে তিনি পতদ্যাগ করার পর এই কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধায় দাঁড়িয়েছেন। আসলে মুখ্যমন্ত্রী পদে বসার প্রথম শর্তই হল মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনও কেন্দ্র থেকে ৬ মাসের মধ্যে বিধায়ক পদ জিততে হবে।
খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia
-
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায়











Click it and Unblock the Notifications