'টাইগার ইজ ব্যাক, গরম করলে গরম হয়ে যাব', পঞ্চায়েত ভোটের আগে কেষ্টর সুর মদনের গলায়
অনুব্রত মণ্ডলের মতই একই সুরে কথা বলতে শুরু করেছেন পানিহাটির বিধায়ক মদন মিত্র
আবারও সুর চড়ালেন পানিহাটির বিধায়ক। পুলিশকে হুমকি দেওয়ার পরেই আবার অনুব্রত মণ্ডলের সুরেই রীতিমত হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বাম বিজেপিকে নিশানা করে মদন মিত্র বলেছেন, 'টাইগার আভি জিন্দা হ্যায়। আমাদের গরম করবেন না। গরম করলে এমন গরম হয়ে যাব এলাকায় থাকতে পারবেন না'।

অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে যাওয়ার পর মদন মিত্র বলেছিলেন, তিনি চাইলে কেষ্টর গড়ের দায়িত্ব নিতে পারেন। অর্থাৎ দলনেত্রী যদি চান তাহলে তিনি বীরভূমের দায়িত্ব নিতে রাজি। তারপরেই আবার সেই কেষ্টর সুরেই কথা বলতে শোনা গেল তাঁকে। অনুব্রত মণ্ডল শনিবার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বাম-বিজেপিকে একজোগে আক্রমণ শানিয়েছেন। তখনই তিনি বলেছেন, 'পাঠান অভি মরা নেহি,পাঠান জিন্দা হ্যায়। টাইগার ইজ ব্যাক, টাইগার আভি জিন্দা হ্যায়। আমাদের গরম করবেন না। গরম করলে এমন গরম হয়ে যাব এলাকায় থাকতে পারবেন না।'
শাহরুখ খানের পাঠানের ডায়লগ টেনে কথা বললেও তাঁর বলার ধরণে অনুব্রত মণ্ডলের ছায়া দেখা গিয়েছে। অনুব্রত মণ্ডল যেমন বলতেন, চড়াম-চড়াম ঢাক বাজবে। আবার বলতেন গুড়-বাতাসা খাওয়ানো হবে। সেরকমই একটার পর এরটা বিস্ফোরক উস্কানি মূলক মন্তব্য করতে শোনা যাচ্ছে মদন মিত্রকে। কয়েকমাস আগে খাদ্যমেলায় গিয়ে শিখ কাবাবের প্রসঙ্গ টেনে উস্কানি মূলক মন্তব্য করেছিলেন মদন মিত্র। তিনি বলেছিলেন, ভোটের দিন আমাদের ছেলেরা মাংসে মশলা মাখিয়ে ঝলসে শিখ কাবাব বানিয়ে খাবে।
এই নিয়ে চরম বিতর্ক তৈরি হয়েছিল। মদন মিত্র হিংসায় প্ররোচনা দিচ্ছেন বলে অভিযোগ করেছিলেন বিরোধী দলের নেতারা। বিজেপি, বাম, কংগ্রেস এক যোগে মদন মিত্রের বিরুদ্ধে সরব হয়েছিলেন। পঞ্চায়েত ভোটের আগে ফের বিতর্কিত মন্তব্য করতে শুরু করেছেন মদন মিত্র। কয়েকদিন আগে ভোটের পার্সেন্টেজ পর্যন্ত বেঁধে দিয়েছিলেন তিনি। তারপরে আবার এই মন্তব্য ঘিরে শোরগোল পড়ে গিয়েছে।
বীরভূমের বেতাজ বাদশা এখন দিল্লিতে ইডির হেফাজতে। সেখানে প্রতিনিয়ত তাঁকে চোখা চোখা প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। ইডি বিশেষ টিম গড়ে ফেলেছে অনুব্রত মণ্ডলকে জেরার জন্য। ইতিমধ্যেই কেষ্টর আরও বিপুল অঙ্কের সম্পত্তির হদিশ মিলেছে। সামনের সপ্তাহে অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল এবং তাঁর ঘনিষ্ঠ ১২ জনকে দিল্লিতে তলব করা হয়েছে। মনে করা হচ্ছে কেষ্টকে এবার তাঁদের মুখোমুখি বসিয়ে জেরা করা হবে। অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের দুটি কোম্পানির অ্যাকাউন্টে বিদেশি ব্যাঙ্ক থেকে বিপুল অঙ্কের টাকার লেনদেন ধরা পড়েছে। সেই টাকা কোথা থেকে আসত তা জানতেই কেষ্টকে এঁদের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করতে চাইছে ইডি।












Click it and Unblock the Notifications