কামারহাটিতে ১০০ বেডের শীতাতপ নিয়ন্ত্রিত সেফ হোম, রাজ্যে ওষুধ-অক্সিজেন-নার্সিংহোম নিয়ে বিস্ফোরক মদন
কামারহাটিতে ১০০ বেডের শীতাতপ নিয়ন্ত্রিত সেফ হোম, রাজ্যে ওষুধ-অক্সিজেন-নার্সিংহোম নিয়ে বিস্ফোরক মদন
মানুষের কাছে পৌঁছে যেতে তাঁর হাতিয়ার ফেসবুক লাইভ। সেই ফেসবুক লাইভে গিয়েই নিজের কেন্দ্রের মানুষের পাশে দাঁড়াতে তিনি কী করেছেন, তা জানালেন। মদন মিত্র (madan mitra) জানিয়েছেন, কামারহাটিতে (kamarhati) ইতিমধ্যেই ১০০ বেডের শীতাতপ নিয়ন্ত্রিত সেফ হোম (safe home) তৈরি করা হয়েছে।

মদন মিত্রের উদ্যোগ
কামারহাটির বিধায়ক মদন মিত্রের উদ্যোগে বেলঘরিয়ার এক ক্লাবে তৈরি করা হয়েছে অক্সিজেন পার্লার। পাশাপাশি শীতাতপ নিয়ন্ত্রিত সেফ হোমে ১০০ টি বেডের বন্দোবস্তও করা হয়েছে। রোগীদের জন্য অক্সিমিটার থেকে শুরু করে রাখা হয়েছে নেবুলাইজারও। সেফ হোমে একদিকে যেমন বিনোদনের সুবিধা রাখা হয়েছে, অন্যদিকে পরিবারের সদস্যকে রোগীর সম্পর্কে জানাতে বিস্তারিত বন্দোবস্ত রাখা হয়েছে। রোগীর ওপরে নজরদারির জন্য রাখা হয়েছে সিসিটিভি ক্যামেরা।

রাজ্যে রেমডেসিভির, অক্সিজেন ব্ল্যাক
মদন মিত্র ফেসবুক লাইভে অভিযোগ করেছেন রাজ্যে রেমডেসিভির এবং অক্সিজেন ব্ল্যাক হচ্ছে। আর একএকটি নার্সিংহোম যা ব্যবসা করছে, তা তারা গত একশো বছরে করেছে কিনা সন্দেহ, বলেছেন তিনি। তিনি বলেছেন, হাসপাতালে বেড নাই, অন্যদিকে কোনও কোনও জায়গায় দিনে এক থেকে দেড় লক্ষ টাকা বিলও হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। তিনি বলেছেন, কোন-কোন নার্সিংহোম এইসব কাজ করছেন, তা তিনি জানেন, তবে তিনি কারও নাম বলবেন না।

নার্সিংহোমে কারসাজি
রোগীকে নিয়ে বেশ কিছু নার্সিংহোম কারসাজি করছে বলে অভিযোগ করেছেন মদন মিত্র। তিনি বলেছেন, বাড়ির লোককে দেখানো হচ্ছে রোগীকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হচ্ছে। কিন্তু বাড়ির লোক চলে গেলেই তাঁকে জেনারেল বেডে দিয়ে দেওয়া হচ্ছে। তাঁর আরও অভিযোগ ব্রেন ডেথের পরেও বলা হচ্ছে লাইফ সাপোর্টে আছে। ভেন্টিলেটরে আছে।

তদন্তের দাবি তুললেন ফুয়াদ
তৃণমূলের বিধায়ক মদন মিত্রের অভিযোগ সম্পর্তে বলতে গিয়ে জনস্বাস্থ্য আন্দোলনের নেতা তথা সিপিএম নেতা ও চিকিৎসক ফুয়াদ হালিম বলেছেন, এইসব অভিযোগ থানায় করা উচিৎ। শাসকদলের জনপ্রতিনিধি এই অভিযোগ করায় স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত এব্যাপারে স্বতঃপ্রণোদিত তদন্ত করানো, বলেছেন ৫০ টাকায় ডায়ালিসিস করানো চিকিৎসক।












Click it and Unblock the Notifications