আনিস খানের হত্যাকাণ্ডে স্বামীর জড়ির থাকার অভিযোগ! 'মুখ খুললেন' তৃণমূল বিধায়ক লাভলী মৈত্র

রাজ্যের ডিজিপি জানিয়েছেন আনিস খানের (Anish Khan) মৃত্যু হত্যাকাণ্ড। এই ঘটনায় ১৫ দিনের মধ্যে পুরো ঘটনা সামনে আনা হবে বলেও মন্তব্য করেছেন। ইতিমধ্যেই নিচুতলার দুই পুলিশকর্মীকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু বিরোধী দলনেতা থে

রাজ্যের ডিজিপি জানিয়েছেন আনিস খানের (Anish Khan) মৃত্যু হত্যাকাণ্ড। এই ঘটনায় ১৫ দিনের মধ্যে পুরো ঘটনা সামনে আনা হবে বলেও মন্তব্য করেছেন। ইতিমধ্যেই নিচুতলার দুই পুলিশকর্মীকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু বিরোধী দলনেতা থেকে রাজ্যে অন্য বিরোধী দল, সবাই পুলিশের উঁচুতলা বিশেষ করে হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সৌম্য রায়ের (Soumya Roy) দিকে অভিযোগের আঙুল তুলছেন। যা নিয়ে এদিন জবাব দিয়েছেন তাঁর স্ত্রী সোনারপুরের তৃণমূল (Trinamool Congress) বিধায়ক লাভলী মৈত্র (Lovely Maitra)।

আনিস হত্যাকাণ্ডে এখনও পর্যন্ত গ্রেফতার ২

আনিস হত্যাকাণ্ডে এখনও পর্যন্ত গ্রেফতার ২

আনিস মৃত্যু তদন্তে সোমবার রাজ্য সরকার সিট গঠন করে। এরপর সেই দিন আমতা থানায় গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন পুলিশ আধিকারিকরা। মঙ্গলবার সকালে জানা যায়, তিন পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। আর তার পরের দিন অর্থাৎ বুধবার রাজ্য পুলিশের ডিজিপি জানান আনিসের মৃত্যু হত্যাকাণ্ড। এই ঘটনায় হোমগার্ড কাশীনাথ বেরা এবং সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্যকে গ্রেফতারের কথা জানান তিনি।

বিরোধীদের অভিযোগ পুলিশের উঁচুতলার দিকে

বিরোধীদের অভিযোগ পুলিশের উঁচুতলার দিকে

যদিও বিরোধীদের অভিযোগ পুলিশের নিচুতলাকে বলির পাঠা করা হচ্ছে। এই ঘটনায় ওপরের দিকে পুলিশ আধিকারিকরা জড়িত বলেও অভিযোগ বিরোধীদের। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ এই ঘটনায় হাওড়ার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার এবং হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সৌম্য রায় সরাসরি জড়িত। তাঁদের নির্দেশেই আনিসকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী।

ওসির নির্দেশেই আনিসের বাড়িতে

ওসির নির্দেশেই আনিসের বাড়িতে

এদিন ধৃত দুই পুলিশ কর্মীরা উলুবেড়িয়া আদালতে তোলা হয়। তার আগে আদালতে নিয়ে যাওয়ার পথে কাশীনাথ বেরা এবং প্রীতম ভট্টাচার্যকে প্রশ্ন করা হলে, তাঁরা বলেন, ওসির নির্দেশে তাঁরা আনিস খানের বাড়িতে গিয়েছিলেন। তবে আনিস খানের মৃত্যু সম্পর্কে তাঁরা কিছুই জানেন না বলেই দাবি করেছেন তাঁরা। যদিও এই বিষয়টে রাজ্যে বিরোধীরা বলছেন, আস্তে আস্তে বিষয়টি ওপরে দিকে যাচ্ছে। এরপর আইপিএসরাও এই ঘটনায় জড়িয়ে পড়বেন।

সুবিচার চাইলেন বিধায়ক

সুবিচার চাইলেন বিধায়ক

রাজ্যের অন্য তৃণমূল নেতা থেকে বিধায়ক এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি সিটের ওপরে আস্থা রাখার কথা বলেছেন, সেখানে সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলী মৈত্র আনিস খানের হত্যাকাণ্ডে সুবিচার চাইলেন। সম্পর্কে হাওড়া গ্রামীণের পুলিশ সুপার লাভলী মৈত্রের স্বামী। এদিন রাজপুর-সোনারপুর পুরসভায় ২৫ নম্বর ওয়ার্ডে দলের প্রার্থী সোনালী রায়ের সমর্থনে প্রচারে বেরিয়ে তিনি বলেন, এব্যাপারে তিনি কোনও মন্তব্য করতে চান না। কারণ বিষয়টি নিয়ে তদন্ত চলছে। সবাই যেমন সুবিচার চাইছেন, তিনিও সুবিচার চাইছেন বলে জানিয়েছে লাভলী। তিনি আরও বলেছেন, এখনও পর্যন্ত এই ঘটনায় দুজন গ্রেফতার হয়েছে। দোষীরা সাজা পাবে বলে মনে করেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+