ইসলামপুরে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন তৃণমূল বিধায়ক

পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন ইসলামপুরের তৃণমূল বিধায়ক কানাইলাল আগরওয়াল। করণদিঘি থানা এলাকায় জাতীয় সড়কে দুর্ঘটনার মুখে পড়েন তিনি।

পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন ইসলামপুরের তৃণমূল বিধায়ক কানাইলাল আগরওয়াল। করণদিঘি থানা এলাকায় জাতীয় সড়কে দুর্ঘটনার মুখে পড়েন তিনি। আহত বিধায়ককে রায়গঞ্জে সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ইসলামপুরে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন তৃণমূল বিধায়ক

কানাইলাল আগরওয়াল একইসঙ্গে ইসলামপুর পুরসভার চেয়ারম্যানও বটে। এক বৈঠকে যোগ দিতে তিনি ইসলামপুর থেকে এদিন সকালে রায়গঞ্জ যাচ্ছিলেন।

সামনে থেকে আসা এক লরির ধাক্কায় গুরুতর আহত হন তিনি। একেবারে মুখোমুখি সংঘর্ষ হয়। অনেকটা রক্তপাত হয়েছে। মাথা, মুখ ফেটে অনেক রক্ত বেরিয়ে গিয়েছে।

আহত অবস্থায় তাঁকে পুলিশ এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে। পুলিশ সূত্রে খবর, ঘাতক লরিটিকে আটক করা হয়েছে। পুলিশ চালককে জিজ্ঞাসাবাদ করছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+