করোনা কাড়ল তৃণমূলের আরও এক বিধায়ককে, হার মানলেন এক মাসের লড়াই শেষে

করোনা কাড়ল তৃণমূলের আরও এক বিধায়কের প্রাণ। শনিবার প্রয়াত হলেন গোসাবার বিধায়ক জয়ন্ত নস্কর। কলকাতার এক বেসরকারি হাসপাতালে তিনি এদিন রাত ৮টা ২০ মিনিট নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

করোনা কাড়ল তৃণমূলের আরও এক বিধায়কের প্রাণ। শনিবার প্রয়াত হলেন গোসাবার বিধায়ক জয়ন্ত নস্কর। কলকাতার এক বেসরকারি হাসপাতালে তিনি এদিন রাত ৮টা ২০ মিনিট নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। উল্লেখ্য, ভোটের ফল প্রকাশের পরই তিনি করোমা আক্রান্ত হন। করোনার পাশাপাশি তাঁর অন্যান্য অসুস্থতাও ছিল।

করোনা কাড়ল তৃণমূলের আরও এক বিধায়ককে, হার মানলেন লড়াইয়ে

দক্ষিণ ২৪ পরগনার গোসাবার বিধায়ক জয়ন্ত নস্কর ২ মে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরপরই করোনা আক্রান্ত হন। প্রবীণ বিধায়কের অন্যান্য শারীরিক সমস্যাও ছিল। তাই কালবিলম্ব না করে তাঁকে কলকাতার নামী হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে মাসভর করোনার সঙ্গে লড়াই করছিলেন প্রবীণ বিধায়ক।

করোনা কাড়ল তৃণমূলের আরও এক বিধায়ককে, হার মানলেন লড়াইয়ে

হাসপাতালের রিপোর্ট অনুযায়ী, তিনি করোনা জয়ও করেছিলেন। শুক্রবারই তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ আসে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু তারপরও রেহাই মিলল না। করোনা জয় করেও তিনি মৃত্যুর কাছে হার মানলেন। এবার গোসাবা থেকে তিনি ৩০ হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছিল। ২০১১ সাল থেকে পরপর তিনবার তিনি বিধায়ক নির্বাচিত হন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+