'CBI ED don't touch my body' বিধানসভায় নতুন পাঞ্জাবিতে স্লোগান লিখে নজর কাড়লেন বিধায়ক

'CBI ED don't touch my body' বিধানসভায় নতুন পাঞ্জাবিতে স্লোগান লিখে নজর কাড়লেন বিধায়ক

পুজোর পাঞ্জাবি পরে বিধানসভায় এসে চমক দিলেন টিএমসি বিধায়ক। 'ডোন্ট টাচ মাই বডি' তাঁর পাঞ্জাবি জুড়ে লেখা। তবে এবার একটু অন্য ধাঁেচ লেখা, তাতে লেখা হয়েছে, 'আই অ্যাম মেল ইডি-সিবিআই ডোন্ট টাচ মাই বডি।' প্রসঙ্গত উল্লেখ্য বিজেপির নবান্ন অভিযােন মহিলা পুলিশকে উদ্দেশ্য করে এই কথা বলেছিলেন শুভেন্দু অধিকারী। তার পর থেকেই বঙ্গ রাজনীতিতে শুভেন্দুর এই বক্তব্য নিয়ে তীব্র ট্রোলিং শুরু করেন শাসক দলের নেতারা। কয়েকদিন আদেও ডোন্ট টাচ মাই বডি প্ল্যাকার্ডে লিখে সরব হয়েছিলেন শাসক দলের নেতারা।

বিধানসভায় বিক্ষোভ

বিধানসভায় বিক্ষোভ

আজও বিধানসভায় উত্তেজনা। বিজেপি এবং শাসক দলের বিধায়করা দফায় দফায় বিক্ষোভ দেখান। বিজেপি বিধায়করা রাস্তায় বেরিয়ে এসে বিক্ষোভ দেখাতে থাকেন। তার পাল্টা বিক্ষোভ দেখান শাসক দলের বিধায়করাও। দফায় দফায় বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বিধানসভা চত্ত্বর। গত কয়েকদিন ধরেই উত্তাল বিধানসভা চত্ত্বর। বারবার বিজেপি বিধায়করা বিভিন্ন ইস্যুতে বিক্ষোভ দেখিয়েছেন, ওয়াকআউট করেছেন। তাতে সামিল হয়েছিলেন শুভেন্দু অধিকারীও।

পাঞ্জাবিতে চমক

পাঞ্জাবিতে চমক

বিধানসভায় আজ পাঞ্জাবিতে চমক দিলেন টিএমসি বিধায়ক ইদ্রিশ আলি। পুজোর নতুন পাঞ্জাবিতে এমন একটি লেখা লিখে এসেছিলেন যে শাসক বিরোধী সকলেরই নজর কেড়েছে। পাঞ্জাবিতে লেখা ছিল, আইএম মেলে, ইডি-সিবিআই ডোন্ট টাচ মাই বডি। আর এখন বিধানসভায় এর থেকে জনপ্রিয় স্লোগান আর কিছু নেই। শুভেন্দু অধিকারীর ডোন্ট টাচ মাই বডি যাকে বলে ভাইরাল হয়ে গিয়েছে গোটা রাজ্যে। আর তাকে হাতিয়ার করেই ফের শুভেন্দুকে িনশানা করেছেন টিএমসি বিধায়ক ইদ্রিশ আলি।

বিধানসভায় ঝালমুড়ি-চা বিক্রি বিজেপির

বিধানসভায় ঝালমুড়ি-চা বিক্রি বিজেপির

বিধানসভায় আজ অভিনব প্রতিবাদ দেখাতে দেখা গিয়েছে বিজেপি বিধায়দের। বিধানসভার বাইরে চা-ঝালমুড়ি বিক্রি করেছেন তাঁরা। ডেকে খরিদ্দার নিয়ে এসেছেন। আবার গান গাইতে গাইতে বিক্রি করেছেন ঝালমুড়ি-চা-চপ-বেগুনি। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দুর্গাপুজো আসছে চায়ের কেটলি আর ভাড় নিয়ে বসে পড়ুন রাস্তায় দেখবেন একটা দুটো করে খরিদ্দার বেড়ে যাবে। তারপরে তার সঙ্গে যোগ করুন ঘুঘনি। মুখ্যমন্ত্রীর সেই মন্তব্যকে কটাক্ষ করেই ঝালমুড়ি-ঘুঘনি বিক্রি করছিলেন বিজেপি বিধায়করা।

ডোন্ট টাচ মাই বডি

ডোন্ট টাচ মাই বডি

অন্যদিকে ইদ্রিশ আলির পাঞ্জাবির লেখা শোরগোল ফেলেছিল। বিজেপির নবান্ন অভিযানে মহিলা পুলিশকে উদ্দেশ্য করে শুভেন্দু অধিকারী এই কথা বলেছিলেন। শুভেন্দুর দাবি ছিল সেদিন পুলিশ তাঁকে শ্লীলতা হানির দায়ে ফাঁসাতে চেেয়ছিল। কিন্তু তার আগেই তিনি সতর্ক হয়ে যান। এবং মহিলা পুলিশকে সতর্ক করে তাঁর থেকে দূরে থাকার কথা বলেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+