করোনার লড়াইয়ে মুখ্যমন্ত্রী ফান্ডে অনুদান বিধায়ক ইদ্রিস আলির
করোনার লড়াইয়ে মুখ্যমন্ত্রী ফান্ডে অনুদান বিধায়ক ইদ্রিস আলির
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্রাণ তহবিলে এক লক্ষ টাকার চেক প্রদান করা হল রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের হাতে। চেকটি ফিরহাদ হাকিমের হাতে তুলে দেন প্রাক্তন সাংসদ তথা উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিশ আলি।

বিধায়ক ইদ্রিশ আলির উদ্যোগে এবং পুলিশ কতা' শ্রী বিশ্বজিত রাউত সহযোগিতায় এই চেক প্রদান করা হয়। বিধায়ক ইদ্রিশ আলি উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের মানুষ যারা পশ্চিমবঙ্গের বাইরে আছেন তাদের তাড়াতাড়ি বাড়ি ফিরানোর জন্য ফিরহাদ হাকিমের কাছে অনুরোধ করেন।
বিধায়ক ইদ্রিশ আলি বলেন, পশ্চিমবঙ্গের মানুষ এবং অন্যান্য প্রদেশে যারা আছেন তারা খুব কষ্টের মধ্যে দিনযাপন করছেন। নিজেদের কাছে যা টাকা ছিল তা শেষ হয়ে গেছে, খাবার কেনার জন্য টাকাপয়সা নেই, অথচ অন্যান্য রাজ্যের তরফ থেকে পশ্চিমবঙ্গের বহু মানুষকে খেতে দেওয়া হচ্ছে না। অনেক সময় খাবার চাইতে গেলে লাঠির ঘা খেতে হচ্ছে। তাদের এই দুর্দশার কথা চিন্তা করে তাদের যাতে অবিলম্বে পশ্চিমবঙ্গে ফিরিয়ে নিয়ে আনা হয় সেই ব্যাপারে আবেদন জানানো হয়।
পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে সঠিক সময়ে সঠিক ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ আমাদের সকলের অন্য প্রদেশে আটকে পড়া মানুষদের প্রতি সহানুভূতি রয়েছে। তাদের পশ্চিমবঙ্গে ফিরিয়ে নিয়ে আসার ব্যাপারে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। এবং প্রক্রিয়া চলছে। বিধায়ক ইদ্রিশ আলি আরও বলেন, এই এক লক্ষ টাকা ছাড়াও বিধানসভায় তাঁর বেতন থেকে আরও টাকা দেওয়া হবে।












Click it and Unblock the Notifications